ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আইসিটি বিভাগের বই প্রকাশ

আকাশ আইসিটি ডেস্ক :

বাংলাদেশের স্বাধীনতা এবং কনসার্ট ফর বাংলাদেশের ৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হলো ‘দি কান্ট্রি দ্যাট লিভড – ফিফটি ইয়ার্স অব ফ্রিডম অ্যান্ড

দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ নামের একটি বই। সুদৃশ্য মোড়ক আর আকর্ষণীয় ছবি সম্বলিত এই ‘কফি টেবিল বুক’টি তৈরি করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং সহযোগিতায় ছিল অ্যাপেক্স ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড আইটি।

আজ আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারে বইয়ের একটি কপি অ্যাপেক্স ডিএমআইটি’র চেয়ারম্যান মাইক কাজী এবং সিইও জারা জাবিন মাহবুব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের কাছে হস্তান্তর করেন।

এ সময় এলআইসিটি প্রকল্পের পলিসি অ্যাডভাইজার সামি আহমেদ উপস্থিত ছিলেন।

‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজিত হয়েছিল মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের শরণার্থীদের জন্য আর্থিক সহায়তা যোগাতে। ১৯৭১ সালের ১ আগস্ট দি বিটলস ব্যান্ডের মুখপাত্র জর্জ হ্যারিসনকে নিয়ে পণ্ডিত রবি শংকর এই কনসার্ট আয়োজন করেছিলেন। নিউ ইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে আয়োজিত জনবহুল এই কনসার্টে ছিল রিঙ্গো স্টার, বব ডিলান, এরিক ক্ল্যাপটন, বিলি প্রেস্টন, লিওন রাসেলসহ ভারতীয় শাস্ত্রীয়সংগীতের ওস্তাদ আলী আকবর খান, ওস্তাদ আল্লা রাখার মতো বিশ্বখ্যাত সংগীততারকাদের পরিবেশনা। এখানেই হ্যারিসন পরিবেশন করেছিলেন তাঁর অমর গান ‘বাংলাদেশ’। এর মাধ্যমে সেতারের ওস্তাদ রবি শংকর বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংগ্রামকে তুলে ধরেছিলেন বিশ্ববাসীর সামনে।

বাঙালি জাতি এখনো স্মরণ করে এবং কৃতজ্ঞতা জানায় সেসব শিল্পীদের প্রতি, যারা ‘কনসার্ট ফর বাংলাদেশ’ আয়োজন করেছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামকে আন্তরিকভাবে সমর্থন করেছিলেন। এই শিল্পীদের সবার কথা উল্লেখ রয়েছে সদ্য প্রকাশিত বইটিতে।

ডিজিটাল বাংলাদেশের অন্যতম উদ্দেশ্য আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে এবং তথ্যপ্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার মধ্য দিয়ে সাধারণ মানুষের ক্ষমতায়ন নিশ্চিত করা। এই লক্ষ্য অর্জনে প্রতিনিয়ত ইতিবাচক ফল রেখে কাজ করে চলেছে অ্যাপেক্স ডিএমআইটি।

কনসার্ট ফর বাংলাদেশকে জর্জ হ্যারিসন বাংলাদেশের প্রতি নৈতিক সমর্থন জানানোর একটি মাধ্যম হিসেবে উল্লেখ করেছিলেন। আর এজন্যই স্মারক হিসেবে এই বই প্রকাশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পাশে রয়েছে অ্যাপেক্স ডিএমআইটি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আইসিটি বিভাগের বই প্রকাশ

আপডেট সময় ১০:২৪:১৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১