ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইক চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি আনল ইয়ামাহা

আকাশ আইসিটি ডেস্ক : 

মোটরসাইকেল চুরি ঠেকাতে ব্লুটুথ প্রযুক্তি আনল ইয়ামাহা। এই প্রযুক্তির সাহায্যে ইয়ামাহা কানেক্ট এক্স অ্যাপ্লিকেশন ডিভাইসের মাধ্যমে মোটরসাইকেলের উপরে সর্বক্ষণ নজরদারি চালানো যাবে। ফলে রাস্তায় বেরিয়ে বাইকে রেখে কাছাকাছি কোথাও গেলেও চুরি হওয়ার ভয় নেই।

শুধু নিরাপত্তাই নয়, ইয়ামাহা কানেক্ট এক্স ডিভাইসের আরও অনেক ফিচার আছে। এই অ্যাপের মাধ্যমে বাইকের লোকেশন, ই-লক, হ্যাজার্ড লাইট, রাইডিং হিস্ট্রির পাশাপাশি পার্কিং রেকর্ডও জানা যাবে।

ওই অ্যাপ্লিকেশন স্মার্টফোনে ডেডিকেটেড অ্যাপের মাধ্যমে চালককে বাইকের সঙ্গে যুক্ত করবে। সেই সঙ্গে জিপিএস ব্যবহার করে চালক দূরত্ব, গড় স্পিড, কতবার ব্রেক করা হয়েছে সেই সংখ্যা এবং কোথায় কোথায় বাইকটি পার্কিং করা হয়েছে তা জানতে পারবেন।

আপাতত ব্লটুথ কানেকটিভিটি ফিচার যুক্ত করা হয়েছে ইয়ামাহা এফজেডএস-এফআই ডার্ক নাইট বিএস৬ ভ্যারিয়েন্টের বাইকগুলিতে। তবে কোনও কেউ চাইলে ইয়ামাহা এফজেড-এফআই এবং ইয়ামাহা এফজেএস-এফআই ১৫০ সিসি সিরিজের সমস্ত মোটরসাইকেলে অ্যাড-অন অ্যাক্সেসারি হিসেবে এটি ইনস্টল করতে পারবেন। সে জন্য অবশ্য টাকা খরচ করতে হবে। ইয়ামাহার অথরাইজ ডিলারথেকে থেকে এই ডিভাইস কিনতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাইক চুরি ঠেকাতে নতুন প্রযুক্তি আনল ইয়ামাহা

আপডেট সময় ১০:১০:২২ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১