ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয়ে এক ছাত্রের ছোড়া এলোপাথাড়ি গুলিতে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

রাশিয়ার আইন প্রয়োগকারী সংস্থার বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা।

সোমবার সকালে পারম স্টেট ইউনিভার্সিটিতে হামলার পর সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আটক করা হয়। রাশিয়ার তদন্ত কমিটি জানায়, সন্দেহভাজন হামলাকারী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ফুটেজে দেখা যায়, হামলার সময় শিক্ষার্থীরা পালানোর চেষ্টা করছিলেন। অনেককে এক তলা থেকে লাফ দিতে দেখা যায়।
সেমন কারিয়াকিন নামের এক শিক্ষার্থী রয়টার্সকে বলেন, ক্লাসে অন্তত ৬০ জনের মতো শিক্ষার্থী ছিল। আমরা ক্লাসরুমের দরজা বন্ধ করি এবং চেয়ার দিয়ে ব্যারিকেড তৈরি করেছিলাম।

পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, হামলায় ১৪ জনের মতো আহত হয়েছে।

আহতদের সংখ্যা নিয়ে রাশিয়ার তদন্ত কমিটি ও পারম অঞ্চলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য ভিন্ন। তবে কোন সংখ্যাটি সঠিক তা নিশ্চিত হওয়া যায়নি।

রাশিয়ার বন্দুকের মালিকানা সংক্রান্ত আইন অত্যন্ত কঠোর।এ ছাড়া দেশটিতে বিদ্যালয়ে এবং বিশ্ববিদ্যালয়ে গুলির ঘটনা অত্যন্ত বিরল। চলতি বছরের ১১ মে এক কিশোরের গুলিতে সাত শিশু ও দুই শিক্ষক নিহত হলে বন্দুর মালিকানা সংক্রান্ত আইন কঠোর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ৮

আপডেট সময় ০৫:৩৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১