ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সুস্বাদু ব্রেড মালাই রোল

আকাশ নিউজ ডেস্ক:

ব্রেড মালাই রোল কার না পছন্দ। দুধের স্বাদে ঘ্রাণে অনন্য এই রেসিপির কথা শুনলেই প্রাণ ঠাণ্ডা হয়ে যায়।

ব্রেড মালাই রেসিপি দিয়েছেন জান্নাত আরা এ্যানি।

মাওয়ার জন্য উপকরণ : গুঁড়া দুধ ১/২ কাপ, ঘি ২ টেবিল চামচ, চিনি ২ টেবিল চামচ, তরল দুধ হাফ কাপ।

রাবড়ি দুধের জন্য উপকরণ : তরল দুধ দুই কাপ, কনডেন্সড মিল্ক ১/৪ কাপ, এলাচ গুঁড়া ১/৪ চা চামচ, জাফরান ভেজানো দুধ দুই টেবিল চামচ, গুঁড়া দুধ ১/৪ কাপ।

ডেকোরেশনের জন্য: চেরি ও পেস্তা বাদাম।

এছাড়া স্লাইস করা পাউরুটি ১০ পিস।

প্রণালি : চুলায় ফ্রাইপ্যান বসিয়ে এর মধ্যে বাটার দিন। বাটার গলে গেলে এর মধ্যে তরল দুধ দিয়ে জাল করুন। দুধ ফুটে উঠলে চিনি দিয়ে নাড়ুন। এবার এর মধ্যে গুঁড়া দুধ দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে প্যান থেকে উঠে আসলে মাওয়া নামিয়ে ফেলুন। ঠান্ডা হলে ৮/৯টি রোল তৈরি করে রাখুন।

এবার রাবড়ি দুধ তৈরি করার জন্য তরল দুধ, কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে মিশিয়ে নিয়ে জাল করুন। এবার জাফরানে গোলানো দুধ দিন। দুধ কিছুটা ঘন হয়ে এলে নামিয়ে রাখুন।

এবার প্রয়োজনমতো পাউরুটি নিয়ে চার সাইডগুলো কেটে নিন। তারপর আগে থেকে রেডি করে রাখা মাওয়ার রোল ব্রেডের মাঝে দিয়ে ব্রেডটা মুড়িয়ে রোল তৈরি করে নিন। একইভাবে সবগুলো রোল তৈরি করে নিন। গার্নিশের জন্য মালাই রোলের দুই সাইডে পেস্তা বাদাম কুঁচি এবং মাঝে চেরি দিন। ফ্রিজে কিছুক্ষণ রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সুস্বাদু ব্রেড মালাই রোল

আপডেট সময় ১১:৪৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১