ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সরকারি নারী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিল তালেবান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

কাবুল পৌরসভায় কর্মরত নারী কর্মীদের কাজে না এসে বাড়িতেই থাকার নির্দেশ নিয়েছে তালেবান।

কাবুলের অন্তর্বর্তীকালীন মেয়র হামদুল্লাহ নামোনি রোববার এই নির্দেশ দিয়ে বলেন, যদি কোনো পদের জন্য পুরুষ কর্মী পাওয়া না যায়, তাহলে ওই পদে নারী কর্মী কাজ করতে পারবেন।

দেশটিতে নারীদের উপর তালেবানের চাপিয়ে দেওয়া নানা বিধিনিষেধের মধ্যেই নতুন করে এই খবর সামনে এলো বলে একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে।

দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে মেয়র জানান, কাবুল পৌরসভার সব বিভাগ মিলিয়ে প্রায় তিন হাজার কর্মী রয়েছে। এসব কর্মীদের মধ্যে এক-তৃতীয়াংশই নারী বলে জানা গেছে।

মেয়র জানান, ওই এক-তৃতীয়াংশ নারী কর্মীদের আপাতত ঘরে থাকার আদেশ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে। তবে ডিজাইন ও প্রকৌশলবিষয়ক বিভাগ ও নারীদের পাবলিক টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্বে পর্যাপ্ত পুরুষ কর্মী পাওয়া না গেলে ওইসব পদে কাজের জন্য নারীদের ডাকা হতে পারে বলে জানান তিনি।

এদিকে, আফগানিস্তানের বিভিন্ন এলাকায় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠানের নারী কর্মীদের কাজ ছেড়ে ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান সরকার। তবে তালেবান এখনো নারীদের নিয়ে অভিন্ন নীতি ঘোষণা করেনি। তবে কাবুল মেয়রের এই ঘোষণার কারণে ৫০ লাখ মিলিয়ন জনগণের শহরে বিপুল সংখ্যক নারী কর্মী কর্মচ্যূত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সরকারি নারী কর্মীদের বাড়িতে থাকার নির্দেশ দিল তালেবান

আপডেট সময় ১১:৩২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১