ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভেঙে যাচ্ছে রাজ-শিল্পার সংসার?

আকাশ বিনোদন ডেস্ক : 

‘আমরা অতীতে ফিরে গিয়ে শুরুটা বদলাতে পারব না। কিন্তু নতুন শে‌ষ তৈরি করতে পারব ভবিষ্যতে।

 এমনই বার্তা দেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেঠি। এমন পোস্টে শিল্পা কি বোঝাতে চাইলেন? প্রশ্ন করছেন অনেকের।

বেশ কিছুদিন ধরেই পর্নকাণ্ডে হাজতবাসে রয়েছেন শিল্পার স্বামী রাজ কুন্দ্রা। রাজ গ্রেফতারের পর কিছু দিন আড়ালে ছিলেন শিল্পা। অবশ্য এর কিছু দিন পর থেকেই ড্যান্স রিয়েলেটি শো-এর বিচারকের আসনে তাকে নিয়মিত দেখা যাচ্ছে। কাজে ফিরে রাজের ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন এ অভিনেত্রী।

শনিবারের পোস্টে কার্ল ব্রেডের একটি বইয়ের প্রচ্ছদের ছবি শেয়ার করেছেন এ শিল্পা। যার শিরোনাম, ‘নতুন সমাপ্তি’। এতে লেখা, ‘আমরা হয়তো বসে বসে অতীতের কথা ভেবে সময় নষ্ট করতে পারি। কী কী ভুল করেছি, কী কী ভুল সিদ্ধান্ত নিয়েছি, কাকে কষ্ট দিয়েছি, এ সব কিছু নিয়ে চিন্তা করতে পারি, কিন্তু অতীতে ফিরে গিয়ে সে সব বদলাতে পারব না। কিন্তু আমরা সামনে এগিয়ে যেতে পারি। ঠিক সিদ্ধান্ত নিতে পারি। পুরনো ভুলকে এড়িয়ে যেতে পারি। আশেপাশের মানুষের সঙ্গে ভালোভাবে থাকতে পারি। ’

একইসঙ্গে এ অভিনেত্রী লেখেন, ‘নিজেদের গুছিয়ে নেওয়ার অজস্র সুযোগ পাব আমরা। অতীতে যা করেছি, তার ভিত্তিতে নিজের পরিচয় তৈরি করার দরকার নেই। নিজের ভবিষ্যত নতুন করে তৈরি করতে পারি। ’

ছবির সঙ্গে লাল হৃদয়ের চিহ্ন জুড়ে দেন তিনি। অভিনেত্রীর এমন পোস্ট দেখেই অনেকের ধারণা, হয়তো রাজের সংসার ছেড়ে নতুনভাবে নিজেকে গুছিয়ে নিতে যাচ্ছেন শিল্পা। যার ইঙ্গিত দিলেন সোশ্যাল মিডিয়ার পোস্টের মাধ্যমে।

কয়েকদিন আগে এ অভিনেত্রীর স্বামী রাজের নামে ১৪০০ পাতার চার্জশিট পেশ করেছে মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখা। তার একটি অংশে শিল্পার বয়ান লেখা হয়েছে।

সেখান থেকে জানা গেছে, শিল্পা মুম্বাই পুলিশকে জানিয়েছেন, রাজের অ্যাপ ‘হটশটস’ এবং ‘বলিফেম’ সম্পর্কে তার কাছে কোনো তথ্য ছিল না। শিল্পার বক্তব্য, ‘কাজের চাপে এতটাই ব্যস্ত ছিলাম যে রাজ কী করছে সে সব খবর রাখতাম না। ’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ভেঙে যাচ্ছে রাজ-শিল্পার সংসার?

আপডেট সময় ১০:৫৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১