ঢাকা ০৮:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১ মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী সারের ঘাটতি নেই, কৃত্রিম সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষিমন্ত্রী ছাত্রলীগের প্রতি মায়াকান্না দেখানো সাংবাদিকদের জড়ো করে ব্যবস্থা নেওয়া হবে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ পক্ষপাতদুষ্ট নিয়োগ অবিলম্বে বাতিল করতে হবে: গোলাম পরওয়ার বাংলাদেশকে ‘কম দামে’ ইউরিয়া সার দিতে চায় রাশিয়া প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশে ইতিবাচক পরিবর্তন আসবে : ডিএনসিসি প্রশাসক নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে ধর্ষকদের রক্ষাকারীকে শিক্ষামন্ত্রী বানিয়েছে মোদি সরকার: রাহুল গান্ধী

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনার কারণে বাংলাদেশসহ ৬ দেশের ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে জাপান। দেশটির সরকার সন্ধ্যার দিকে এই ঘোষণা দিয়েছে।

গত জুনে ছয়টি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছিল জাপান। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, আফগানিস্তান, মালদ্বীপ, নেপাল ও শ্রীলঙ্কা।

দেশটির স্থানীয় দৈনিক জাপান টাইমস তাদের প্রতিবেদনে জানিয়েছে, চলতি বছরের শুরুর দিকে কোয়ারেন্টিনের ব্যবস্থার অংশ হিসেবে জাপানে পৌঁছানোর ১৪ দিন আগে বাংলাদেশসহ ওই ছয় দেশে ছিলেন- এমন বিদেশি পর্যটকদের জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। সরকার এখন এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ওই ছয় দেশের নাগরিকদের মধ্যে যারা টিকা নিয়েছিলেন, এমনকি যাদের জাপানে বসবাসের বৈধতা রয়েছে, তাদেরও জাপানে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। এখন জাপানের কোয়ারেন্টিন নীতিমালায় বড় ধরনের সংশোধন আনায় নিষেধাজ্ঞা প্রত্যাহারের এই ঘোষণা এলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রুমায় দুর্গম পাড়ায় হামের উপসর্গে ১৫ দিনে ৮ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪১

বাংলাদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করল জাপান

আপডেট সময় ১০:০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১