ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

আকাশ বিনোদন ডেস্ক :

মুঠোফোন নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইন লঙ্ঘনের অভিযোগ তুলেছেন নগর বাউল জেমস। এ অভিযোগ নিয়ে মামলা দায়ের করতে ঢাকার নিম্ন আদালতে হাজির হন এই রকস্টার।

রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ ইমরুল কায়েশের আদালতে জেমসের পক্ষে মামলার আবেদন করেন আইনজীবী তাপস কুমার পাল। এসময় আদালতে জেমস নিজেও উপস্থিত ছিলেন। তবে আদালত মামলাটি ফিরিয়ে দিয়ে থানায় যাওয়ার নির্দেশ দেন জেমসকে।

আদালতের রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল বলেন, ‘জেমস আদালতে বাংলালিংকের বিরুদ্ধে কপিরাইট আইনে মামলার আবেদন করেন। শুনানিতে বিচারক গুলশান থানায় গিয়ে মামলা দায়েরের পরামর্শ দেন। তবে থানায় মামলা না নিলে আদালতে আবেদন করতে বলেন। ’

বেলা ১টা নাগাদ আদালত প্রাঙ্গনে আইনজীবীর চেম্বার থেকে বেরিয়ে আসেন জেমস। তবে এই বিষয়ে জেমস কোনও মন্তব্য করেননি। বিষয়টি নিয়ে আইনজীবীর সঙ্গে কথা বলতে বলেন তিনি।

জানা গেছে, জেমসের অসংখ্য গান বিনা অনুমতিতে এখনও বিভিন্ন প্রতিষ্ঠান বাণিজ্যিকভাবে ব্যবহার করে আসছে। এসব বিষয়ে কোনও সমাধান না পেয়েই এবার আইনের আশ্রয়ে যাচ্ছেন জেমস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলালিংকের বিরুদ্ধে মামলা করতে আদালতে জেমস

আপডেট সময় ০৫:৩৫:৩০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১