ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে থাকা আমাদের ভুল ছিল: ইমরান খান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আফগানিস্তানে আমেরিকার পাশে থাকাটা চরম ভুল ছিল। এ জন্য তাদের চড়া দাম দিতে হয়েছে।

সম্প্রতি আফগানিস্তান নিয়ে পাকিস্তানের অবস্থানের সমালোচনা করেছিল আমেরিকা। জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান এ কথা বলেছেন। খবর এনডিটিভির।

ইমরান খান বলেন, কাবুলে আমেরিকার সঙ্গ দেওয়াই ভুল হয়েছিল আমাদের। এর জন্য তার দেশের সরকারকে বড় মূল্য দিতে হয়েছে।

রাশিয়ার একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন ইমরান খান। এর আগে আমেরিকার এক সিনেটর পাকিস্তানের বিরুদ্ধে তালেবানকে মদত দেওয়ার অভিযোগ এনেছিলেন।

এমনকি আফগানিস্তান থেকে আমেরিকার সেনা প্রত্যাহারের জন্যও দায়ী করেছিলেন ইসলামাবাদকেই। আমেরিকার সিনেটরের সেই বক্তব্যের সমালোচনা করে ইমরান বলেন, নিজেদের ব্যর্থতার দায় যেভাবে ইসলামাবাদের ওপর চাপাতে চাইছে ওয়াশিংটন, তা বেদনাদায়ক।

ইমরান খান বলেন, একজন পাকিস্তানি হিসেবে আমার এই দোষারোপ শুনতে ভালো লাগেনি। আমেরিকার আচরণে আমরা মর্মাহত।

বস্তুত ৯/১১ হামলার পর আন্তর্জাতিক মহলে কোণঠাসা হওয়া পাকিস্তানের নতুন সরকার গঠনের জন্য আমেরিকার সমর্থন দরকার ছিল। বদলে কাবুল প্রশ্নে ওয়াশিংটনকে সমর্থন করার প্রতিশ্রুতি দিয়েছিল ইসলামাবাদ।

কিন্তু ইমরান এখন মনে করছেন, সেখানেই বড় গলদ হয়েছিল। কারণ আফগানিস্তানে সোভিয়েত সেনার বিরুদ্ধে লড়ার জন্য পাকিস্তান যে মুজাহিদ বাহিনী তৈরি করেছিল, ওই সিদ্ধান্তের জন্যই রাশিয়া ইসলামাবাদের শত্রু হয়ে যায়। ইমরানের বক্তব্য, আমেরিকার সঙ্গে বন্ধুত্বের জন্যই শেষ পর্যন্ত বিপদে পড়েছে পাকিস্তান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের পাশে থাকা আমাদের ভুল ছিল: ইমরান খান

আপডেট সময় ০১:৫২:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১