ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় কাটা পড়ল যুবকের কব্জি

আকাশ জাতীয় ডেস্ক:

আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কন্দ্রে করে নোয়াখালীর হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ১১জন আহত হয়েছেন। তাদের মধ্যে প্রতিপক্ষের হামলায় একজনের হাতের কব্জি কাটা পড়েছে। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রবিবার সন্ধ্যায় বুড়িরচর ইউনিয়নের ইব্রাহিম মার্কেট এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন বুড়িরচর ৮নং ওয়ার্ডের আবুল হাসেমের ছেলে আব্দুর রহমান, গিয়াস উদ্দিনের ছেলে জহির উদ্দিন বাবর, হেজু মিস্ত্রীর ছেলে সাহাব উদ্দিন, সাইফুল ইসলামের ছেলে সাজ্জাদুল ইকবাল, ইউছুফের ছেলে আমির হামজাসহ ১১জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নির্বাচনী প্রচারণার শেষ দিন রবিবার সন্ধ্যার পর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফখরুল ইসলামের লোকজন পথসভা করার উদ্দেশ্যে সাগরিয়া বাজারের দিকে আসছিল। ইব্রাহিম মার্কেট এলাকায় পৌঁছলে তাতে হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। উভয়পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ১১ জন আহত হয়।

স্বতন্ত্র প্রার্থী ফখরুল ইসলাম অভিযোগ করে বলেন, তাদের পূর্ব নির্ধারিত পথসভা যাওয়ার পথে নৌকা প্রতীকের প্রার্থী জিয়া আলী মোবারক উল্যার সমর্থকরা তাতে হামলা চালায়। হামলাকারীরা আমার সমর্থক জহির উদ্দিন বাবরের হাতের কব্জি কেটে দিয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে নৌকার প্রার্থী জিয়া আলী মোবারকের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার পর ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তবে ঘটনায় কেউ থানায় এখনও অভিযোগ করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হাতিয়ায় নির্বাচনী সহিংসতায় কাটা পড়ল যুবকের কব্জি

আপডেট সময় ১২:৩৪:০০ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১