ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টিকটকে প্রেম, ৬১ বছরের নারীর সঙ্গে ২৪ বছরের তরুণের বিয়ে

আকাশ নিউজ ডেস্ক: 

টিকটকে প্রেম থেকে ৬১ বছরের আমেরিকান নারীকে বিয়ে করেছেন ২৪ বছরের এক তরুণ। অসম সম্পর্কের এই বিয়েতে বর-বধূর বয়সের পার্থক্য ৩৭ বছর। জানা গেছে, ওই বৃদ্ধা নারীর সাত সন্তান রয়েছে। তার নাতি-নাতনির সংখ্যা ১৭ জন, আর স্বামী সেই নাতিদের একজনের বন্ধু। খবর ডেইলি মেইলের।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, বরের নাম কুরান ম্যাকেইন। কনের নাম শেরিল ম্যাকগ্রেগর। কুরানের বয়স যখন মাত্র ১৫ বছর, তখন শেরিলের সঙ্গে তার প্রথম সাক্ষাৎ হয়। শেরিলের এক ছেলের রেস্টুরেন্টে কাজ করতেন কুরান। শেরিলকে একটি দোকানে ক্যাশিয়ারের চেয়ারে দেখেন কুরান, তখন পূর্বপরিচয়ের সূত্রে তাদের মধ্যে ফের আলাপ হয়।

কথাবার্তার একপর্যায়ে কুরান জানতে পারেন, শেরিল নিয়মিত টিকটক ভিডিও বানান। একটি ভিডিওতে নিজের নাচের দৃশ্য আপলোড করেছিলেন তিনি। সেখানে অনেকেই বাজে মন্তব্য করেছেন, এ নিয়ে মন খারাপ তার। তখন শেরিলকে সান্ত্বনা দেন কুরান। পরে একসঙ্গে টিকটক ভিডিও বানানো শুরু করেন তারা। এর মাধ্যমে একে অপরের ঘনিষ্ঠ হয়ে ওঠেন কুরান-শেরিল, ফুটতে থাকে তাদের প্রেমের ফুল।

গত ৩১ জুলাই আংটি পরানোর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যুগলে পরিণত হন অসম বয়সের এ প্রেমিক-প্রেমিকা। তার মধুর সমাপ্তি হয়েছে গত ৩ সেপ্টেম্বর। সেদিন টিকটকের একটি বিশেষ অ্যাকাউন্ট থেকে লাইভ দেখানো হয়েছে তাদের বিয়ের অনুষ্ঠান।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

টিকটকে প্রেম, ৬১ বছরের নারীর সঙ্গে ২৪ বছরের তরুণের বিয়ে

আপডেট সময় ১১:০০:০২ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১