ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

আকাশ জাতীয় ডেস্ক:

হল খোলা সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট কমিটির সুপারিশ সিন্ডিকেট সভায় বহাল রাখা হয়েছে। শনিবার (১৮ সেপ্টেম্বর) সিন্ডিকেটের জরুরি সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

বুধবার (১৫ সেপ্টেম্বর) প্রভোস্ট কমিটি এক ডোজ টিকা নেওয়ার সনদ ও বৈধ কাগজপত্র দিয়ে ৫ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়ার সুপারিশ করে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, প্রভোস্ট কমিটির সুপারিশকে সবাই যৌক্তিক বলেছে। কারণ আমাদের ভর্তি পরীক্ষার শিডিউল রয়েছে।

প্রভোস্ট কমিটির সুপারিশ নিয়ে প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনার্স ফাইনাল ও মাস্টার্সের শিক্ষার্থীরা ৫ অক্টোবর সকাল ৮টা থেকে অন্তত এক ডোজ টিকা নেওয়ার সনদ ও হলের বৈধ কাগজপত্র দেখানো সাপেক্ষে আবাসিক হলে উঠানোর জন্য সুপারিশ করা হয়। একইসঙ্গে ২৬ সেপ্টেম্বর থেকে এ দুই বর্ষের শিক্ষার্থীরা বিভাগের সেমিনার ও কেন্দ্রীয় লাইব্রেরি ব্যবহার করতে পারবে। তবে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

৫ অক্টোবর খুলছে ঢাবির হল

আপডেট সময় ০৬:৪০:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১