ঢাকা ০৩:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান ‘যেকোনো মুহূর্তে’ আবার যুদ্ধ শুরু হতে পারে: ইরান

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

আকাশ জাতীয় ডেস্ক:

চীন থেকে কেনা সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। শুক্রবার দিনগত রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এ টিকা ঢাকার শাহজালাল বিমানবন্দরে পৌঁছায়। বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাত পৌনে ১টার দিকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে এসব টিকা এসেছে। টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকোর ওয়্যারহাউজে পাঠিয়ে দেওয়া হয়েছে।

সিনোফার্মের ৩ কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে বিনামূল্যে।

১২ মে প্রথমবার চীন থেকে ৫ লাখ ডোজ টিকা আসে। সেগুলো চীন সরকার উপহার হিসাবে পাঠায়। এরপর কয়েক চালানে চীন থেকে কেনা ও উপহারের টিকা আসে। সব মিলিয়ে এখন পর্যন্ত এ নিয়ে সব মিলিয়ে সিনোফার্মের মোট ২ কোটি ৪৯ লাখ ডোজের বেশি টিকা পেল বাংলাদেশ।

এ বছর ৭ ফেব্রুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে সারা দেশে গণটিকা শুরু করে সরকার। বর্তমানে অ্যাস্ট্রাজেনেকা ছাড়াও যুক্তরাষ্ট্রের ফাইজার ও মডার্না এবং চীনের সিনোফার্মের টিকা প্রয়োগ করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড়

চীন থেকে এলো সিনোফার্মের আরও ৫০ লাখ টিকা

আপডেট সময় ১২:১৫:১৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১