ঢাকা ০৭:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চালডালে ৮৫ কোটি টাকা বিনিয়োগ

আকাশ জাতীয় ডেস্ক:

দেশি ও বিদেশি প্রতিষ্ঠান থেকে ৮৫ কোটি টাকা বিনিয়োগ পেয়েছে দেশি প্রযুক্তি প্রতিষ্ঠান চালডাল ডটকম।

লন্ডনভিত্তিক আর্থিক প্রযুক্তি প্রতিষ্ঠান ওয়াইজের সহপ্রতিষ্ঠাতা টাভেট হিনরিকাস, তরুণ প্রতিভাবানদের সহায়তাকারী প্ল্যাটফর্ম টপিকার মুখ্য পণ্য কর্মকর্তা স্টেন টামকিভি ও বিনিয়োগকারী প্রতিষ্ঠান এক্সপ্লোরেশন ক্যাপিটাল চালডালে বিনিয়োগ করেছে।

এছাড়া দেশি শিল্পগোষ্ঠী মীর গ্রুপও এ বিনিয়োগে অংশীদার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় চালডালের পক্ষ থেকে।

এতে বলা হয়, সিরিজ-সি রাউন্ডের বিনিয়োগের অংশ হিসেবে মার্কিন মুদ্রায় ১০ মিলিয়ন ডলার বিনিয়োগ পায় প্রতিষ্ঠানটি।

নতুন এ বিনিয়োগের মাধ্যমে দেশের আরও ১৫টি শহরে নিজেদের কার্যক্রম শুরু করতে চায় চালডাল। একইসঙ্গে চলতি বছরের মধ্যেই দেশব্যাপী নিজেদের আরও ৫০টি ওয়্যারহাউজ চালু করার লক্ষ্যমাত্রা আছে প্রতিষ্ঠানটির।

২০১৩ সালে ওয়াসিম আলিম, তেজাস বিশ্বনাথ এবং জিয়া আশরাফ যৌথভাবে চালডালের সূচনা করেন। বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ এবং যশোরে প্রায় ২৭টি ওয়্যারহাউজ নিয়ে কার্যক্রম পরিচালনা করছে চালডাল। বিগত এক বছরে প্রায় ৪০ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ ব্যবসা করে চালডাল। এ সময়ে প্রায় ২৫ লাখ অর্ডার সফলভাবে গ্রাহকদের কাছে পৌঁছে দেয় প্রতিষ্ঠানটি। প্রতি বছর ১২০ শতাংশ হারে চালডালের প্রবৃদ্ধি হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চালডালে ৮৫ কোটি টাকা বিনিয়োগ

আপডেট সময় ০৬:৩৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১