ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

চাঁদপুরের শাহরাস্তিতে নওরোজ আফরিন প্রিয়া (২১) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের আহাম্মদ নগর ছোট পোদ্দারবাড়িতে এ ঘটনা ঘটে।

প্রিয়া ছোট পোদ্দারবাড়ির প্রবাসী ইসমাইল হোসেনের একমাত্র মেয়ে। তার স্বামীর বাড়ি কুমিল্লায়। স্বামী হৃদয় চৌধুরী কুমিল্লায় চাকরি করেন। তাদের অহনা (২) নামে শিশুসন্তান রয়েছে।

স্থানীয়রা বলেন, ঘটনার সংবাদ পেয়ে লোকজন জড়ো হন। তখন প্রিয়ার মরদেহ তার কক্ষে বিছানায় পড়ে থাকতে দেখা যায়।

নিহতের মা রুমি আক্তার জানান, প্রিয়ার মেয়ে আহনা অসুস্থ। তার জন্য ওষুধ আনতে পাশের বাড়িতে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে যাই। ওখান থেকে এসে দেখি মেয়ের পুরো রুমে রক্ত আর রক্ত। পড়ে আছে তার নিথর দেহ।

তিনি আরও বলেন, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে তা আমার জানা নেই। এত বড় শত্রু আছে বলে জানি না।

প্রিয়ার ভাই পরশ জানান, ওই সময় আমি বাসায় ছিলাম না। কী হয়েছে আমি জানি না। আপুকে কুমিল্লায় বিয়ে দেওয়া হয়েছে। দুলাভাই আমাদের এখানে পাঁচ দিন বেড়িয়ে আপুকে রেখে কুমিল্লায় চলে যান। কে আমার আপুকে এভাবে হত্যা করল তা জানি না।

তবে স্থানীয়দের ধারণা, পরকীয়ার কারণে তাকে হত্যা করা হতে পারে। কারণ এই পরিবারের সঙ্গে কারও পূর্ব শত্রুতা নেই।

শাহরাস্তি থানার ওসি মো. আবদুল মান্নান বলেন, প্রিয়াকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। তদন্ত চলমান

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চাঁদপুরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০১:০৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১