ঢাকা ১২:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ভাতিজাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলেন চাচি

আকাশ জাতীয় ডেস্ক:

মাদারীপুরের শিবচরে আপন চাচির ঘর থেকে আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের বাঘিয়ার আরব আলী বেপারি কান্দি গ্রাম থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার শিশু কুতুব উদ্দিন নিখোঁজ হয়। শিশুটির বাবা ইউনুস বেপারি বাদী হয়ে শিবচর থানায় একটি অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার পুলিশের একটি দল শিশুটির চাচি নার্গিস বেগম ও চাচাতো বোন হাফসাকে আটক করে।

পুলিশের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু কুতুব উদ্দিনকে হত্যার কথা স্বীকার করে তারা। হত্যার পর ঘরে ভেতরে থাকা টয়লেটের পাশে মেঝে কেটে গর্ত করে সেখানে পুঁতে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে গর্ত খুঁড়ে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধার করে মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে।

শিবচর থানার ওসি মিরাজ হোসেন জানান, শিশু কুতুব উদ্দিনের আপন চাচি নার্গিস বেগম শিশুটিকে হত্যা ঘরের ভেতর টয়লেটের পাশে গর্ত করে পুঁতে রাখে। পুলিশের জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে নার্গিস বেগম জানিয়েছেন পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে মনোমালিন্য থাকার কারণেই ভাতিজা কুতুব উদ্দিনকে হত্যা করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ভাতিজাকে খুন করে ঘরের মেঝেতে পুঁতে রাখলেন চাচি

আপডেট সময় ১২:০৪:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১