ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিশ্বের সবচেয়ে বড় দেশ রাশিয়া। ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর নির্বাচনে ১১টি টাইম জোনে বিস্তৃত অঞ্চলে শুক্রবার পার্লামেন্ট ও স্থানীয় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

তিন দিনের পার্লামেন্ট নির্বাচনে রাশিয়ার পূর্বাঞ্চলে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই নির্বাচনের আগে বিরোধীদের ওপর ব্যাপক দমন পীড়ন চালানোর অভিযোগ রয়েছে। নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি ক্রেমলিনের সবচেয়ে কঠোর সমালোচক আলেক্সাই নাভালনিকেও।

কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান ইলা পামফিলোভা এক সরাসরি সম্প্রচারে বলেন, ‘চলুন ভোট দেই। ’ রোববার পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা।

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অনুগত দল ইউনাইটেড রাশিয়ার পার্লামেন্টের প্রভাব কমার কোনো ইঙ্গিত এই নির্বাচনে নেই। ১৪টি দল এই নির্বাচনে অংশ নিচ্ছে।

এদিকে রাশিয়ার জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে দেশটিতে সাতদিনের সফরে রয়েছেন বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

রাশিয়ার জাতীয় সংসদ রাশিয়ান ফেডারেল অ্যাসেম্বলির নিম্নকক্ষ ‘স্টেট দুমা (State Duma)’-এর ভোট পর্যবেক্ষণ করতে দেশটিতে সাতদিন থাকবেন সিইসি। স্টেট দুমা নির্বাচনেও যন্ত্রে ভোটগ্রহণ করা হয়। তবে সেখানে বাংলাদেশের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হয় না। সেখানে কম্পিউটার নিয়ন্ত্রিত সিস্টেমে (অপটিক্যাল স্ক্যান ভোটিং মেশিন) ভোট হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে ভোট গ্রহণ চলছে

আপডেট সময় ১১:৫৪:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ সেপ্টেম্বর ২০২১