ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেসবুকে মহানবীকে কটূক্তি: পূজা পরিষদের সভাপতি আটক

আকাশ জাতীয় ডেস্ক: 

ভোলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ(স)-কে নিয়ে কুরুচিপূর্ণ কথাবার্তাকে কেন্দ্র করে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে-কে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ সুপার জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননার বিষয়ে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসেবে তাকে আদলতে পাঠানোর প্রক্রিয়া চলছে। একইসঙ্গে বিষয়টি নিয়ে পুলিশি তদন্ত চলছে।

এর আগে বুধবার রাতে ‘জয় রাম’ নামে একটি ফেসবুক আইডি থেকে ‘Gourango’ নামে একটি আইডির ম্যাসেঞ্জারের কিছু আলাপনের কয়েকটি স্ক্রিনশট ফেসবুকে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে এবং মুসলমানদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

অন্যদিকে ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দে বুধবার রাতেই ভোলা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তাতে তিনি দাবি করেন, কে বা কারা তার ফেসবুক আইডি হ্যাক করে এ কাজ ঘটিয়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার বিকালে শহরের কালিনাথ বাজার হাটখোলা জামে মসজিদ চত্বরে এক প্রতিবাদ সভা আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখা। সেখানে তারা দোষীদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফেসবুকে মহানবীকে কটূক্তি: পূজা পরিষদের সভাপতি আটক

আপডেট সময় ১১:১৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১