ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বামীকে না পাওয়ার ক্ষোভে সতীনকে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ২

আকাশ জাতীয় ডেস্ক: 

নওগাঁর রাণীনগরে স্বামীকে কাছে না পাওয়ার ক্ষোভে বড় সতীন নার্গিসের এসিড নিক্ষেপে ছোট সতীন পাতাশি বেগম (৩০) গুরুতর আহত হয়েছেন। পাতাশিকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার আতাইকুলা গ্রামে পাতাশির বাবার বাড়িতে এসিড নিক্ষেপের ঘটনা ঘটে।

আহত পাতাশি ওই গ্রামের মজনু মিয়ার মেয়ে। এ ঘটনায় পাতাশির স্বামী আত্রাই উপজেলার আন্ধারকোটা গ্রামের ওসমান আলী (৪৫) ও সতীন নার্গিস বেগমকে (৩৫) আটক করেছে রাণীনগর থানা পুলিশ।

রাণীনগর থানার পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার বিশ্বাস জানান, গৃহবধূ পাতাশি বেগম ওসমান আলীর দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রী নার্গিস ও দ্বিতীয় স্ত্রী পাতাশির মধ্যে স্বামীকে নিয়ে দ্বন্দ্ব চলছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে পাতাশির বাড়িতে এসে সতীন নার্গিস পাতাশিকে এসিড নিক্ষেপ করেন। এতে এসিড পাতাশির শরীরে পড়লে গুরুতর আহত হন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

ঘটনাটি জানার পর এসিড নিক্ষেপের অভিযোগে থানা পুলিশ অভিযান চালিয়ে পাতাশির স্বামী ও সতীন নার্গিসকে আটক করা করেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা উত্তম কুমার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বামীকে না পাওয়ার ক্ষোভে সতীনকে এসিড নিক্ষেপ, গ্রেপ্তার ২

আপডেট সময় ০৭:৫৯:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১