ঢাকা ০২:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারমাণবিক সাবমেরিন বিষয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করল নিউজিল্যান্ড

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

অস্ট্রেলিয়ার সাবমেরিন নিউজিল্যান্ডের জলসীমায় চলবে না বলে সতর্ক করেছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। তিনি বলেন, নিউজিল্যান্ডের জলসীমায় পারমাণবিক শক্তিচালিত নৌযান চলাচলের ব্যাপারে যে নিষেধাজ্ঞা রয়েছে, তা বহাল থাকবে। তাই অস্ট্রেলিয়ায় তৈরি হতে যাওয়া সাবমেরিনটি আমাদের জলসীমায় ঢুকতে পারবে না। খবর রয়টার্স এর।

অস্ট্রেলিয়া পারমাণবিক সাবমেরিন তৈরির ঘোষণা আসার পরই আজ বৃহস্পতিবার এসব কথা বলেছেন জেসিন্ডা আরডার্ন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আরও বলেন, অস্ট্রেলিয়ার পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন তৈরির বিষয়ে দেশটির প্রধানমন্ত্রী স্কট মরিসনের সঙ্গে তার কথা হয়েছে।

এর আগে, বুধবার এক যৌথ ভিডিও কনফারেন্সে অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে আগামী দেড় বছরের মধ্যে পরমাণু শক্তি চালিত সাবমেরিন বহর তৈরি করার একটি যৌথ পরিকল্পনা বাস্তবায়ন করবে তিন দেশ। এর বাস্তবায়ন করা হলে বিশ্বের পারমাণবিক শক্তি চালিত সাবমেরিন থাকা সপ্তম দেশে পরিণত হবো আমরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেন বলেন, আমাদের এই অঞ্চলের বর্তমান কৌশলগত পরিবেশ ও এটি কীভাবে বিকশিত হতে পারে সে বিষয়টি সবাইকে বুঝতে হবে। কারণ বিশ্বের ভবিষ্যৎ নির্ভর করছে উন্মুক্ত ইন্দো-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের স্থায়ীত্ব এবং সমৃদ্ধির ওপর।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পারমাণবিক সাবমেরিন বিষয়ে অস্ট্রেলিয়াকে সতর্ক করল নিউজিল্যান্ড

আপডেট সময় ১২:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ সেপ্টেম্বর ২০২১