ঢাকা ০৫:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সাবেক স্বামীকে খোঁচা দিয়ে পোস্ট দিলেন মাহিয়া মাহি?

আকাশ বিনোদন ডেস্ক :

আবারও বিয়ে করেছেন ঢাকাই ছবির নায়িকা মাহিয়া মাহি। গাজীপুরের ব্যবসায়ী-রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। বিয়ের ছবিসহ খবরটি মাহি নিজেই প্রকাশ্যে এনেছেন। যদিও এর আগে রাকিব সরকারকে নিয়ে গুঞ্জন চলছিল। তা উড়িয়ে দিয়েছিলেন মাহিয়া মাহি।

রাকিবের সঙ্গে মাহির বিয়েতে শুভকামনা জানিয়েছেন তার আগের স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। ২০১৬ সালে বিয়ের পর মাহি ও অপু প্রায় পাঁচ বছর সংসার করেছেন। চলতি বছরের মে মাসে মাহি বিচ্ছেদের ঘোষণা দেন।

রাকিবকে বিয়ের তিন দিন পর বুধবার সন্ধ্যায় ফেসবুকে একটি ছবি পোস্ট করেন মাহি। তার ক্যাপশনেই তিনি ইঙ্গিতপূর্ণ কথা লিখেছেন।

মাহি লেখেন, যখন আপনি কাউকে আপনার জীবন থেকে বাদ দেন, তখন তারা মানুষকে পুরো গল্পটি বলবে না, তারা কেবল তাদের সেই অংশটি বলবে; যা আপনাকে খারাপভাবে প্রকাশ করবে এবং তাদেরকে নির্দোষ দেখাবে।

যদিও মাহি তার স্ট্যাটাসে অপুর নাম উল্লেখ করেননি, কিন্তু নেটিজেনরা বলছেন এসব তিনি সাবেক স্বামী অপুরে উদ্দেশ্যেই লিখেছেন। মাহির এই পোস্টে কমেন্ট করেছেন তার বর্তমান স্বামী রাকিব সরকার। তিনি লিখেছেন, ‘কয় জন বড় হয় না, সয় জন বড় হয়।’

এর আগে অপু গণমাধ্যমের কাছে বলেছিলেন, বিয়ের খবর শুনেছি আগেই। আজ ফেসবুকে দেখলাম। তার নতুন জীবনের জন্য শুভকামনা রইল। আমার পরিবারের মান-সম্মান অনেক বড়। এ ব্যাপারে আমি আর কথা বলতে আগ্রহী নই। আমি খুব সাধারণ মানুষ, সাধারণভাবেই জীবন-যাপন করতে চাই।

প্রসঙ্গত, সিলেটের ব্যবসায়ী অপুকে বিয়ে করার পর ২০১৬ সালে মাহির আরও একটি বিয়ের খবর প্রকাশ্যে আসে। শাওন নামের এক ব্যক্তিকে তিনি ২০১৫ সালে বিয়ে করেছিলেন। বিষয়টি নিয়ে জটিলতা সৃষ্টি হওয়ায় সাইবার আইনে মামলাও করেছিলেন মাহি। সেই মামলার তদন্তে মাহি ও শাওনের বিয়ের সত্যতা পাওয়া যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

সাবেক স্বামীকে খোঁচা দিয়ে পোস্ট দিলেন মাহিয়া মাহি?

আপডেট সময় ১১:২০:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১