ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ছেলের মারধরে আহত বাবা, অন্তঃসত্ত্বা মা

আকাশ জাতীয় ডেস্ক:

জয়পুরহাটের কালাইয়ে বড় ছেলের মারধরে আহত হয়েছেন ৬০ বছর বয়সী বাবা, আট মাসের অন্তঃসত্ত্বা সৎ মা এবং সৎ ভাই। সোমবার সন্ধ্যায় পৌরসভার থুপসাড়া মহল্লায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী, হাসপাতাল ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে আব্দুল মান্নানের (৬০) প্রথম স্ত্রী হালিমা এক ছেলে ও এক মেয়ে রেখে মারা যান। এরপর তিনি ‘সুখী মন’ নামে এক নারীকে (৩৬) দ্বিতীয় বিয়ে করেন।

ওয়ারিশ সূত্রে প্রথম পক্ষের ছেলে বাবু (৩৫) তার মা হালিমার বাড়ির ৩ শতক জমির ভাগ পান। কিন্তু বাবুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা থাকায়, দীর্ঘ দিন তিনি পলাতক ও জেলে ছিলেন। এ কারণে বাবুর বাবা, সৎ মা ও সৎ ভাই ওই বাড়িতে থাকতেন।

সম্প্রতি জামিনে মুক্তি পান বাবু। দ্বন্দ্বের আশঙ্কায় বাবুর পিতা আব্দুল মান্নান ওই বাড়ি থেকে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানসহ অন্যত্র চলে যান। কিন্তু ঘটনার আগের দিন বাবু নিজ মহল্লায় মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জড়িয়ে পড়েন। তার বাবা এ বিষয়ে জানতে চাইলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে বাবু নিজের পিতা, আট মাসের অন্তঃসত্ত্বা সৎ মা এবং ১৮ বছর বয়সী ছোট সৎ ভাইকে মারধর করে আহত করেন।

এ প্রসঙ্গে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ছেলের মারধরে আহত বাবা, অন্তঃসত্ত্বা মা

আপডেট সময় ১১:২৫:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১