ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ভিক্ষুকের মাসিক আয় ৭০ হাজার রুপি, আছে দু’টি অ্যাপার্টমেন্ট

আকাশ নিউজ ডেস্ক:

ভারতের এক জন ‘ধনী’ ভিখারি হলেন ভারত জৈন। সম্প্রতি তাকে ভারতের সবচেয়ে ‘ধনী’ ভিখারি তকমা দিয়ে খবর ছেপেছে ভারতের সংবাদমাধ্যমগুলো। ভারত মূলত মুম্বাইয়ের আজাদ ময়দানে ভিক্ষা করেন। তার সম্পত্তির পরিমাণ ২ কোটি রুপির বেশি।

৫০ ঊর্ধ্ব বয়সী ভারতের মাসিক আয় ৭৫ হাজার রুপির বেশি। শুধু তাই নয়, ভারতের দু’টি অ্যাপার্টমেন্ট আছে। যার এক একটির দাম ৭০ লাখ রুপি। বাবা, দুই ভাই, স্ত্রী এবং দুই ছেলে নিয়ে ভারতের সংসার। ভিক্ষা করা ছাড়াও ভারতের একটি দোকান আছে। ওই দোকান ভাড়া দিয়ে মাসে ১০ হাজার রুপি পান তিনি।

শুধু ভারতই নন, এই তালিকায় রয়েছেন কলকাতার লক্ষ্মী দাসও। ১৯৬৪ সাল থেকে মাত্র ১৬ বছর বয়স থেকেই ভিক্ষা শুরু করেন লক্ষ্মী। জীবনের প্রায় পঞ্চাশ বছর ভিক্ষা করেই অর্থ সংগ্রহ করেছেন। একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, লক্ষ্মীর মাসিক আয় ৩০ হাজার টাকা। ব্যাঙ্কে বিপুল টাকা গচ্ছিত রয়েছে তার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসপাতালে চিকিৎসা শেষে কারাগারে ফিরলেন ইমরান খান

ভিক্ষুকের মাসিক আয় ৭০ হাজার রুপি, আছে দু’টি অ্যাপার্টমেন্ট

আপডেট সময় ১০:৩৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১