ঢাকা ০৩:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘বলিউডের বর্তমান অবস্থা হিটলার শাসিত জার্মানির মতো’

আকাশ বিনোদন ডেস্ক :

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডকে হিটলারের জামানার জার্মানের সঙ্গে তুলনা করেছেন প্রবীণ ও খ্যাতিমান অভিনেতা নাসিরুদ্দিন শাহ। সম্প্রতি এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমন বিস্ফোরক মন্তব্য করেন অভিনেতা।

তিনি বলেন, ‘আমি জানি না বর্তমানে ইসলাম ধর্মাবলম্বী অভিনেতারা ইন্ডাস্ট্রিতে কোনো প্রকার বৈষম্যের শিকার হন কি না। আমি মনে করি, এখানে আমাদের অবদান খুবই গুরুত্বপূর্ণ। এই প্রসঙ্গে বলিউডের তিন খান অর্থাৎ শাহরুখ, সালমান ও আমির খানের উদাহরণ দেন নাসিরুদ্দিন।

অভিনেতা বলেন, তিনি ইন্ডাস্ট্রিতে বৈষম্যের শিকার হননি ঠিকই, কিন্তু ইদানীং সেখানে কিছু পরিবর্তন লক্ষ্য করছেন। নাসিরুদ্দিনের কথায়, ‘সরকারের হয়ে কথা বলবে, এমন ছবি তৈরি করার জন্য বেশি উৎসাহ দেওয়া হচ্ছে। সে সব ছবি তৈরির জন্য আর্থিক সাহায্যও করা হচ্ছে।’

এ প্রসঙ্গেই তিনি বর্তমানে বলিউড ইন্ডাস্ট্রির অবস্থার সঙ্গে হিটলারি জামানার জার্মানির তুলনা করেন। বলেন, ‘সেই সময়ও বিশ্বমানের পরিচালকদের নাৎসি আদর্শ নির্ভর ছবি তৈরি করতে বলা হতো এবং আর্থিক সহায়তাও দেওয়া হতো।’

ভারতের গো-হত্যার অভিযোগ এনে যে সব মানুষদের ওপর অত্যাচার করা হচ্ছে, সে প্রসঙ্গেও ওই সাক্ষাৎকারে কথা বলেন নাসিরুদ্দিন।

বর্ষীয়ান অভিনেতা বলেন, যাদের বিরুদ্ধে প্রমাণ ছাড়াই গো-হত্যার অভিযোগ আনা হয়েছে, মারধর করা হয়েছে, তাদের প্রতি তিনি সহানুভূতিশীল। তার কথায়, ‘বড় চিন্তার বিষয় হল, যারা এই মানুষগুলোর ক্ষতি করেন, তাদেরকেই আবার সাধুবাদ জানানো হয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘বলিউডের বর্তমান অবস্থা হিটলার শাসিত জার্মানির মতো’

আপডেট সময় ১০:১৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১