ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৬৩.৪ বিলিয়ন ডলার কৃষিভিত্তিক উদ্যোক্তা, পণ্য বৈচিত্র্য, উদ্ভাবন ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন অর্থনৈতিক কূটনীতিতে জোর দিচ্ছে সরকার : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ১৬ বছরে দেশ থেকে ২৩৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে: আইনমন্ত্রী বদির মেটিকুলাস ডিজাইনেই একরাম হত্যা : চিফ প্রসিকিউটর মাঠ প্রশাসনের প্রশিক্ষণ সেশনে নিজেই প্রশিক্ষকের ভূমিকায় গণশিক্ষা প্রতিমন্ত্রী শুধু চাকরি নয়, কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান

চল্লিশ বছরে বিয়ে করলেন ১২০টি

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

চল্লিশ বছরে বিয়ে করলেন ১২০টি! কথাটা শুনে যেন অবাক হচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছেন। এমনই এক ঘটনা ঘটেছে থাইল্যান্ড উত্তর-পূর্বাঞ্চলীয় ফোরমিন শহরে। তবে এতগুলো স্ত্রী থাকলেও সবাইকে নিয়ে বেশ সুখেই রয়েছেন তিনি। কারণ প্রতিবার বিয়ের পূর্বে তিনি আগের স্ত্রীদের কাছ থেকে অনুমতি নেন। সবাইকে নিয়মিতভাবে ভরণ-পোষণের প্রয়োজনীয় অর্থ দেন এবং সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন।

তামবুন প্রাসাত বর্তমান বয়স আটান্ন বছর। তামবুন পেশায় একজন ঠিকাদার ও স্থানীয় রাজনীতিতে বেশ প্রভাবশালী। তিনি থাইল্যান্ডের বিভিন্ন শহরে বাড়ি নির্মাণের কাজ করেন। এবং অবাক করা বিষয় হলো, তিনি যেখানেই কাজ করতে যান সেখানে বিয়ে করেন। এভাবে গত চল্লিশ বছরে তিনি একশ বিশজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। সব মিলিয়ে তার ছেলেমেয়ের সংখ্যা ২৮।

তামবুন প্রথম বিয়ে করেন সতেরো বছর বয়সে। তার প্রথম স্ত্রীর তিন সন্তান জন্মের পর তিনি নতুন একটি সম্পর্কে জড়িয়ে পড়েন। পরবর্তীতে ওই নারীকে বিয়ে করেন। সেই থেকে এখন পর্যন্ত বছর বছর তিনি বিয়ে করে চলেছেন এবং এই আটান্ন বছর বয়সেও তিনি আবার বিয়ে করেছেন।

স্থানীয় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তামবুন বলেন, ‘বিয়ে করা নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমার সকল স্ত্রী এটা জানে এবং এ বিষয়ে তাদের কোনো অভিযোগ নেই। আমি তাদের প্রত্যেককেই ভালোবাসি এবং বিয়ের পূর্বে সকলের অনুমতি নিই।’

তিনি যখন সাংবাদিকদের কথাগুলো বলছিলেন তখন তার সদ্য বিবাহিতা স্ত্রী পাশে বসা ছিলেন। তবে বহুবিবাহের কারণে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে কিনা তা এখনো জানা যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে কাজ করছে সরকার : ভারপ্রাপ্ত স্পিকার

চল্লিশ বছরে বিয়ে করলেন ১২০টি

আপডেট সময় ১১:০০:১২ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭