ঢাকা ১১:৫২ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মানব রচিত আইন এ বাংলায় চলতে দেওয়া হবে না: চরমোনাইর পীর বাংলা নববর্ষ উপলক্ষে ঐক্য, সম্প্রীতি ও নতুন প্রত্যয়ের আহ্বান রাষ্ট্রপতির আগামী বছরের মধ্যে গোটা রাখাইন দখলের ঘোষণা আরাকান আর্মির অবরোধ ভাঙতে চাইলে ইরানের ‘অ্যাটাক শিপ’ ধ্বংসের হুমকি ট্রাম্পের গণভোটের রায় বাস্তবায়ন না হলে দেশ নতুন সাংবিধানিক সংকটে পড়বে:শিশির মনির সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার

অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের ওসমানীনগরে একটি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বুথ থেকে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে নিয়ে যায়।

রোববার ভোরে উপজেলার সাদিপুর ইউপির শেরপুরের নতুনবাজার এলাকায় ইউনুছ ম্যানশনের নিচতলায় একটি বেসরকারি ব্যাংকের এটিএম বুথে এ ডাকাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ম্যানেজার সৈয়দ আশরাফুল আমিন বাদী হয়ে রোববার রাত সাড়ে ৮টার দিকে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেন।

ব্যাংকের বুথে ডাকাতির ঘটনার প্রায় দুই দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ঘটনার সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার ও টাকা উদ্ধার করা সম্ভব হয়নি বলে ওসমানীনগর থানা পুলিশ জানিয়েছে। তবে সিসি ক্যামেরার ফুটেজ দেখে মুখোশধারী ৪ ডাকাতকে শনাক্তের চেষ্টা চলছে বলে ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক জানান।

এদিকে প্রবাসী অধ্যুষিত সিলেটের ওসমানীনগরে এই প্রথম কোনো ব্যাংকের বুথে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকার ব্যাংক গ্রাহকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, গত রোববার ভোরে মুখোশ পরা ৪ জনের একদল ডাকাত শেরপুর নতুনবাজারের ইউনুছ ম্যানশনের নিচতলায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ফার্স্ট ট্র্যাক এটিএম বুথে হানা দেয়। এ সময় ডাকাতরা বুথের নিরাপত্তাকর্মী উপজেলার সাদিপুর ইউপির পূর্ব তাজপুর গ্রামের ছুরুক মিয়ার ছেলে মো. জাকারিয়াকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে মারধর করে। পরে বুথের লকার ভেঙে ২৪ লাখ ২৫ হাজার ৫০০ টাকা লুট করে পালিয়ে যায় ডাকাতরা।

ঘটনার খবর পেয়ে সকালে ব্যাংক কর্তৃপক্ষ ওসমানীনগর থানা পুলিশ, সিআইডি, ডিবি পুলিশ, পিবিআইসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তার দায়িত্বে থাকা মো. জাকারিয়া বলেন, রোববার ভোরে হঠাৎ করে চারজন মুখোশধারী ডাকাত বুথের সাঁটার খুলে ভেতরে ঢুকে আমাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। পরে স্কচটেপ দিয়ে আমার মুখ ও হাত বেঁধে বুথের মেশিন ভেঙে টাকা লুট করে পালিয়ে যায়।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক শেরপুর শাখার ব্যবস্থাপক সৈয়দ আশরাফুল আমিন বলেন, টুপি ও মাস্ক পরিধান করা চারজনের একটি ডাকাত দল নিরাপত্তাকর্মীকে জিম্মি করে বুথ ভেঙে টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় আমি নিজে বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি মামলা দায়ের করেছি।

ওসমানীনগর থানার ওসি শ্যামল বণিক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের বুথে ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি। থানায় মামলা হয়েছে। অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে এবং টাকা উদ্ধারে পুলিশ কাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বেলুনের ভেতরেই চলছে নির্মাণকাজ, ধুলা-শব্দ দূষণ নিয়ন্ত্রণে চীনের নতুন প্রযুক্তি

অস্ত্রের মুখে জিম্মি করে এটিএম বুথের ২৪ লাখ টাকা লুট

আপডেট সময় ১০:২৮:৫১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১