ঢাকা ০১:০৭ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন ইরানের ৫ সেতু ও একাধিক শহরে যুক্তরাষ্ট্রের ব্যাপক হামলা, নিহত ৮ নাতনির মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানা-নানীসহ ৪ জনের চট্টগ্রাম বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের অবশিষ্ট পরীক্ষা স্থগিত পরিকল্পিতভাবে উত্তরাঞ্চলে বড় উন্নয়ন বাজেট কমানো হয়েছে: নাহিদ ইসলাম আবু সাঈদের স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত করব: নাসীরুদ্দীন পাটওয়ারী অবিলম্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করুন,সরকারকে গোলাম পরওয়ার হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, আসলেই গ্রেফতার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হঠাৎ অসুস্থ মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার দলীয় এমপিরা ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছেন: আইনজীবী শিশির

‘সিঙ্গল মাদার’ হিসেবে সন্তানের নাম নথিভুক্ত করতে চান নুসরাত

আকাশ বিনোদন ডেস্ক :

সন্তানের জন্ম সনদে বাবার নাম বাদ দিয়ে শুধু মায়ের নাম রাখতে চান অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। এ নিয়ে পৌরসভা অফিসে গিয়ে প্রশাসনের সাথে কথা বলেছেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত।

গত ১১ সেপ্টেম্বর মুখ্য পৌর স্বাস্থ্য কর্মকর্তা সুব্রত রায় চৌধুরীর কক্ষে দেখা গিয়েছে দুই তারকাকে। কলকাতা পৌরসভা এলাকায় যে সব শিশু জন্ম নেয়, তাদের জন্মসনদ সংগ্রহ করতে হয় সেখান থেকে। বাবা অথবা মায়ের নাম এবং জন্মের তারিখ দিলে সব তথ্য পাওয়া যায়। আর সেখানে নাকি নুসরাত এবং যশ সন্তানের জন্মসনদ নিয়ে আলোচনা করছিলেন। শোনা গেছে, নুসরাত সুব্রতর কাছে জানতে চেয়েছেন, ‘সিঙ্গল মাদার’ হিসেবে নাম নথিভুক্ত করা যায় কিনা। সুব্রত জানিয়েছেন, নিয়ম রয়েছে। একলা মা হওয়ার জন্য কী কী করণীয়, তাও জানিয়েছেন।

গত ২৬ আগস্ট পুত্র সন্তানের জন্ম দেন নুসরাত। সন্তানের বাবার পরিচয় নিয়ে নুসরাত বলেছেন, ‘বাবা কে সেটা বাবাই জানেন। ছেলের সঙ্গে তার ও যশের ভালো সময় কাটছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুর্শিদাবাদে স্কুল ভ্যানে ট্রেনের ধাক্কা, দুই শিক্ষার্থীসহ নিহত তিন

‘সিঙ্গল মাদার’ হিসেবে সন্তানের নাম নথিভুক্ত করতে চান নুসরাত

আপডেট সময় ১০:০৩:০০ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১