ঢাকা ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী সব মামলায় জামিন পেলেন কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সৌজন্য সাক্ষাৎ বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক : বাণিজ্যমন্ত্রী ইতালির স্বপ্ন দেখিয়ে লিবিয়ায় নির্যাতন, মাদারীপুরে প্রতারণার শিকার অর্ধশতাধিক যুবক আবাসিক হোটেলে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে আরও ৪ শিশুর প্রাণ গেল, হাম ও উপসর্গে মোট মৃত্যু ৮০০ ছুঁই ছুঁই

পূর্ণ ডোজ টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে ১১ গুণ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পূর্ণ ডোজ টিকা নিলে করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কমে যায়। একই সঙ্গে ১০ গুণ কমে যায় করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির ঝুঁকি। যুক্তরাষ্ট্রের সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। খবর এএফপির।

গত শুক্রবার করোনা টিকার কার্যকারিতা নিয়ে তিনটি গবেষণাপত্র প্রকাশ করে সিডিসি। এসব গবেষণায় টিকার কার্যকারিতা নিয়ে ইতিবাচক ফল পাওয়া গেছে। সিডিসির পরিচালক রোশেল ভলেনস্কি এ নিয়ে সেদিন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘একের পর এক গবেষণা করে দেখা গেছে, করোনার টিকা কাজ করছে।’

সিডিসির তিনটি গবেষণার প্রথমটিতে চলতি বছরের ৪ এপ্রিল থেকে ১৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩টি অঞ্চলের করোনা রোগীদের ওপর জরিপ চালানো হয়। ওই সময়ে করোনা ডেলটা ধরন অতটাও ভয়াবহ আকার ধারণ করেনি। পরে ২০ জুন থেকে ১৭ জুলাই পর্যন্ত আরেকটি জরিপ চালানো হয়। দুই জরিপ থেকে পাওয়া তথ্যের তুলনা করে দেখা যায়, আগের তুলনায় টিকা নেওয়া ব্যক্তিদের মধ্যে করোনায় আক্রান্ত হওয়ার হার বেড়েছে।

সিডিসির গবেষণা অনুযায়ী, টিকা নেওয়া ব্যক্তিদের আক্রান্ত হওয়ার হার আগের তুলনায় বাড়লেও তাদের হাসপাতালে ভর্তি ও মৃত্যুর হার কমেছে।

সিডিসি বলছে, গবেষণায় দেখা গেছে পূর্ণ ডোজ টিকা নিলে করোনায় মৃত্যুর ঝুঁকি ১১ গুণ কমে যায়। একই সঙ্গে ১০ গুণ কমে যায় করোনায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে ভর্তির ঝুঁকি। তবে টিকা নেওয়া কম বয়সীদের তুলনায় বয়স্কদের মধ্যে ভর্তি ও মৃত্যুর হার তুলনামূলক বেশি।

এছাড়াও বিভিন্ন ধরনের করোনা টিকার কার্যকারিতা নিয়ে আরেকটি গবেষণা চালিয়েছে সিডিসি। চলতি বছরে জুন থেকে আগস্ট পর্যন্ত যুক্তরাষ্ট্রের ৪০০টির বেশি হাসপাতাল ও ক্লিনিকে চালানো ওই গবেষণায় দেখা যায়, করোনায় আক্রান্ত হওয়ার পর মডার্নার টিকা নেওয়া ৯৫ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়নি। ফাইজারের টিকার ক্ষেত্রে এই পরিমাণ ৮০ শতাংশ। আর জনসনের টিকা নেওয়া ৬০ শতাংশ রোগীকে হাসপাতালে ভর্তি হতে হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধের চেতনা এই প্রজন্ম হারিয়ে ফেললে জাতি ক্ষতিগ্রস্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

পূর্ণ ডোজ টিকা নিলে মৃত্যুঝুঁকি কমে ১১ গুণ

আপডেট সময় ০৮:২৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১