ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী সু চি অসুস্থ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী অং সান সু চি (৭৬) অসুস্থ হয়ে পড়ায় আদালতের শুনানিতে হাজির হতে পারেননি। তার আইনজীবী এ তথ্য জানিয়েছেন। আজ সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

সু চির বিরুদ্ধে অবৈধভাবে ওয়াকিটাকি আমদানি ও ২০২০ সালে নির্বাচনী প্রচারণায় করোনা স্বাস্থ্যবিধি লঙ্গনসহ বেশ কিছু অভিযোগ রয়েছে। সু চির আইনজীবী বলেছেন, সোমবার সকালে সু চি আইনজীবীদের সাথে কথা বলেন। তিনি গুরুতর অসুস্থ নন। সু চি বলেছেন, ‌‌‘বিশ্রামে থাকতে চান। তিনি ভালো বোধ করছেন না।’

গত ফেব্রুয়ারিতে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা ক্ষমতা দখল করে। আটক হন সু চি ও তার দলের নেতারা। নির্বাচনে কারচুপি করে সু চির দল নিরঙ্কুশ জয় পেয়েছে এমন অভিযোগে ক্ষমতা দখল করে সামরিক বাহিনী। এরপর দেশজুড়ে বিক্ষোভ হলেও তারাই এখনো দেশ শাসন করছে। বর্তমানে সু চি গৃহবন্দী রয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

মিয়ানমারের রাজনৈতিক নেত্রী সু চি অসুস্থ

আপডেট সময় ০৬:৪২:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১