ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

আরিফের তিন মিনিটের বক্তব্যে আওয়ামী লীগে তোলপাড়

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেট সিটি করপোরেশনের মেয়র ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য আরিফুল হক চৌধুরীর মাত্র তিন মিনিটের একটি বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগে তোলপাড় শুরু হয়েছে। এতে মেয়র আরিফুল হকের ওপর খেপেছেন আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে আনুষ্ঠানিক প্রতিবাদ ও নিন্দা।

এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মেয়র আরিফ বিদ্ধ হচ্ছেন ক্ষমতাসীন দলের অনুসারীদের তির্যক কথার বাণে। সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ ও সরকার নিয়ে আরিফুল হক চৌধুরীর কটূক্তিমূলক বক্তব্য নিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে আরিফুল হক চৌধুরীর দাবি, সিলেটের উন্নয়ন বাধাগ্রস্ত করতেই একটি মহল তার বক্তব্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। ৬ সেপ্টেম্বর ছিল সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আরিফুল হক চৌধুরী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

আরিফের তিন মিনিটের বক্তব্যে আওয়ামী লীগে তোলপাড়

আপডেট সময় ০৫:০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১