ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার ১ জুলাই থেকে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’র দ্বিতীয় আসরের রেজিস্ট্রেশন : ক্রীড়া প্রতিমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫ আপনি নির্বাচিত নন, ভোটিংয়ে অংশ নেবেন না- সংসদে আমিনুল হককে স্পিকার বৈশ্বিক অপরাধের চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত নিরাপত্তা ব্যবস্থা গড়তে চায় পুলিশ আইএমএফ থেকে সরকার শূন্য হাতে ফেরেনি: সংসদে অর্থমন্ত্রী নতুন মুদ্রানীতি ঘোষণা মঙ্গলবার মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশা

আত্রাই নদীতে নেমে নিখোঁজ সেই নবদম্পতির মৃতদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

বেড়াতে গিয়ে নওগাঁর মহাদেবপুরে আত্রাই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ নবদম্পতির লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

রবিবার দুপুরে উপজেলার খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর খেয়াঘাট এলাকায় গোসল করতে নেমে নিখোঁজ হন এ দম্পতি।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত নবদম্পতি হলেন- স্বামী পারভেজ হোসেন (২২) ও তার স্ত্রী মিনি আকতার সোমা (১৮)। তাদের বাড়ি দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলা সদরের পুরাতন জেলখানা এলাকায়।

মহাদেবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানান, রামচন্দ্রপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জুয়েলের বাড়ি বেড়াতে এসে রবিবার দুপুর ১টার দিকে আত্রাই নদীতে গোসল করতে নেমে তারা নিখোঁজ হন।

এ ঘটনার পর রাজশাহীর ডুবুরি দলকে খবর দেওয়া হয়। রাজশাহী থেকে আসা ডুবুরি দল বিকাল ৫টা থেকে ঘটনাস্থলে নিখোঁজদের সন্ধান শুরু করে।

সোমবার সকাল ১০টার দিকে ঘটনাস্থল আত্রাই নদীর রামচন্দ্রপুর খেয়াঘাটের এক কিলোমিটার দূরে মধুবন এলাকা থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতের স্বজনদের বরাত দিয়ে ওসি আজম উদ্দিন বলেন, নিখোঁজ ওই দুই ব্যক্তি নবদম্পতি। দুই মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিয়ের পর তারা মহাদেবপুর উপজেলার রামচন্দ্রপুরে পারভেজ হোসেন তার স্ত্রী মিনি আকতারকে নিয়ে খালার বাড়ি বেড়াতে গিয়েছিলেন। সেখানেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

আত্রাই নদীতে নেমে নিখোঁজ সেই নবদম্পতির মৃতদেহ উদ্ধার

আপডেট সময় ১২:৫৮:০৬ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১