ঢাকা ০৩:১৫ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী ভাতার আওতায় এলেন আরও ১৭১ খেলোয়াড় তেলের দাম বিশ্ববাজারে দ্বিগুণ বাড়লেও আমরা সামান্য বাড়িয়েছি: জ্বালানি মন্ত্রী আইএমএফের চাপে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি: অর্থমন্ত্রী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের কাছে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’: গোলাম পরওয়ার ইসরাইল বিজয় ছিনিয়ে আনতে জানে: ট্রাম্প মেরিন ড্রাইভে প্রাইভেটকারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা নেতানিয়াহুর প্ররোচনায় ইরানযুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস ১০৭ বছরের পুরোনো মাঠ দখলমুক্ত করার ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর চাকরি পুনর্বহাল চেয়ে মতিঝিলে ৬ ইসলামী ব্যাংকের সাবেক কর্মীদের অবস্থান

স্বস্তিদায়ক অবস্থায় আছে বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তর

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা মহামারিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের তুলনায় বাংলাদেশ স্বস্তিদায়ক অবস্থানে রয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ কথা বলেছেন অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম।

তিনি বলেন, পুরো বিশ্বের মতো দক্ষিণ-পূর্ব এশিয়াতেও করোনা ভাইরাস ভীষণভাবে আক্রমণ করেছিল। এখনও দেখা যাচ্ছে, এ অঞ্চলের মধ্যে ইন্দোনেশিয়ার পরিস্থিতি অন্য যে কোনও দেশের চেয়ে একটু বেশি ঝুঁকির মাঝে আছে। এরপরেই রয়েছে ভারতের অবস্থান। এ দুই দেশে গত এক সপ্তাহে মৃত্যুর সংখ্যা অনেক কম, যদিও প্রতিটি প্রাণই অনেক মূল্যবান। সেই সঙ্গে দক্ষিণ-পূর্ব এশিয়ার যে কোনও দেশের চেয়ে তুলনামূলকভাবে আমরা স্বস্তিকর অবস্থায় রয়েছি।

তিনি আরও বলেন, গত এক সপ্তাহে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ১৬ হাজার ৫১৬ জন, যা কিনা তার আগের সপ্তাহের চেয়ে পাঁচ হাজার ৯২১ জন কম। অর্থাৎ ২৬ শতাংশ কম। সেই সঙ্গে গত এক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তার আগের সপ্তাহের তুলনায় ১৮০ জনের মৃত্যু কম হয়েছে, যা ৩২ শতাংশ কম। বিগত সাত দিনে সংক্রমণের হার ১০ শতাংশের নিচেই রয়েছে, আর শনিবার সেটা নেমে এসেছে সাত শতাংশে নেমেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সংক্রমণের চিত্র তুলে ধরে অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক নাজমুল ইসলাম বলেন, সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছেন জুলাই মাসে তিন লাখ ৩৬ হাজার ২২৬ জন। আগস্ট মাসে রোগী শনাক্ত হয়েছেন তার চেয়ে খানিকটা কম। আর চলতি মাসের ১১ সেপ্টেম্বর পর্যন্ত শনাক্ত হয়েছেন ২৭ হাজার ৯২৪ জন।

সংক্রমণের শীর্ষ ১০ জেলার মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা জেলা। এরপর রয়েছে চট্টগ্রাম। আর শীর্ষ ১০ জেলার ভেতরে সবচেয়ে কম রোগী শনাক্ত হয়েছেন নোয়াখালী জেলায়।

Tag :
আপলোডকারীর তথ্য

সরকার ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ: বাণিজ্যমন্ত্রী

স্বস্তিদায়ক অবস্থায় আছে বাংলাদেশ: স্বাস্থ্য অধিদপ্তর

আপডেট সময় ১১:১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১