ঢাকা ০১:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যার চেষ্টা, জীবিত উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:

শেরপুরের ঝিনাইগাতীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয় দিয়ে হারুন অর রশিদ নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে হত্যা নিশ্চিত করে চলে যাওয়ার পর তাকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত ১১টার দিকে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়নের পাইকুড়া মালঝিপাড় গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত ব্যক্তি ওই গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে এবং তিনি তিন সন্তানের জনক।

হারুনের পরিবার ও থানা পুলিশ সুত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১১টার দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে চার-পাঁচজন ব্যক্তি ডিবি পুলিশের পরিচয় দিয়ে জোর করে হারুনকে তার বাড়ি থেকে তুলে নিয়ে যায়। পরে নালিতাবাড়ী উপজেলার নন্নী আমবাগান গুচ্ছগ্রামের কাছে হাত বেঁধে মুখে স্কচ টেপ মেরে এবং উলঙ্গ করে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে। একপর্যায়ে মুত্যু নিশ্চিত করে তারা চলে যান।

এর কিছুক্ষণ পর হারুন কোনো মতে হামাগুড়ি দিয়ে রাস্তার উপরে এলে পথচারীরা দেখে তাকে উদ্ধার করে এবং থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মারাত্মকভাবে আহত হওয়া হারুনকে দ্রুত শেরপুর হাসপাতালে পাঠায়। বর্তমানে হারুন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঝিনাইগাতী থানার পরিদর্শক (তদন্ত) সরোয়ার হোসেন বলেন, ‘বিষয়টি আমরা খুবই গুরুত্বের সঙ্গে নিয়েছি। তবে হারুন খুবই অসুস্থ থাকায় তার কাছ থেকে তেমন কিছু জানা যাচ্ছে না। এ ব্যাপারে পুলিশ তৎপর রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পুলিশ পরিচয়ে তুলে নিয়ে হত্যার চেষ্টা, জীবিত উদ্ধার

আপডেট সময় ১০:৫৩:৩৮ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১