ঢাকা ০৩:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পতাকা উঠিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু নতুন তালেবান সরকারের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে তালেবানের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু করেছেন নতুন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। গতকাল শনিবার ছোট এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার কাজ শুরু হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদ সংস্থা এপি।

তালেবানের এক মুখপাত্র এপিকে জানিয়েছে, নাইন/ইলেভেন (৯/১১) হামলার ২০তম বার্ষিকীর দিনেই এই পতাকা উত্তোলন করা হয় আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে। এর আগে, ঘোষণার পরও নাইন ইলেভেনের দিন শপথগ্রহণ করেনি তালেবান গঠিত আফগানিস্তানের নতুন তত্ত্বাবধায়ক সরকার। এর কারণ হিসেবে গোষ্ঠীটির বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, অভিষেক অনুষ্ঠানের প্রস্তুতি শেষ করা যায়নি। এছাড়া সরকার গঠনের কারণে দেশের অন্যান্য জাতিগোষ্ঠীগুলোর চাপে রয়েছে তালেবান।

এদিকে, জনগণকে নিরাপত্তা দিতে রাস্তার মোড়ে মোড়ে টহল দিচ্ছে তালেবান। শনিবার কাবুলে তিন শতাধিক নারী বোরকা পরে তালেবানের সমর্থনে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় তাদের পরনে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা কালো বোরকা এবং হাতে ছিল তালেবানের পতাকা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পতাকা উঠিয়ে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু নতুন তালেবান সরকারের

আপডেট সময় ১০:৩৭:১৬ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১