ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাহির নতুন জীবনের জন্য সাবেক স্বামীর শুভ কামনা

আকাশ বিনোদন ডেস্ক :

গত ৬ সেপ্টেম্বর ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি জানান, আগামী ১৩ সেপ্টেম্বর (সোমবার) তিনি সারপ্রাইজ দেবেন। এরপর থেকেই চলচ্চিত্র পাড়ায় গুঞ্জন- দ্বিতীয়বার বিয়ে করেছেন এ অভিনেত্রী!

একাধিক সূত্রের খবরও, মাহি নাকি এরইমধ্যে দ্বিতীয় বিয়ে করেছেন! সোমবার সেই বিয়ের ঘোষণা দিচ্ছে যাচ্ছেন এ চিত্রনায়িকা।

বিয়ের বিষয়টি ‘অগ্নি’খ্যাত এ নায়িকা স্বীকার বা অস্বীকার কোনো উত্তর দিচ্ছেন না। ১৩ সেপ্টেম্বর বিয়ের খবরটি দিতে যাচ্ছেন কিনা সে বিষয়েও কোনো কিছু স্পষ্ট করেননি তিনি।

তবে শোনা যাচ্ছে, এরইমধ্যে নাকি গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবের সঙ্গে শুভ কর্ম সম্পাদন করে ফেলেছেন মাহি! এটি মাহি ও রাকিব- দু’জনেরই দ্বিতীয় বিয়ে।

মাহির নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন তার সাবেক স্বামী সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপু। তিনি বলেন, ‘মাহির নতুন জীবনের জন্য শুভকামনা। আমার চাওয়া তারা ভালো থাকুক। তার জন্য আমার অনেক অনেক দোয়া ও শুভ কামনা। ’

তিনি আরও বলেন, ‘মাহির দ্বিতীয় স্বামী রাকিবকে আমি আগে থেকেই চিনি। মাহি আমার সাথে তাকে বন্ধু হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে। আমরা বিভিন্ন সময় একসাথে ঘুরেছি। রাকিবের প্রথম ঘরে এক ছেলে ও এক মেয়ে আছে। সবকিছু জেনেই মাহি বিয়ে করেছেন। বর্তমানে আগের ঘরের সন্তানদের সঙ্গেই আছেন মাহি। ’

অপুকে ভালোবেসে ২০১৬ সালে বিয়ে করেন মাহি। চলতি বছরের ২২ মে পাঁচ বছরের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন এ অভিনেত্রী। এরপরই রাকিবের সঙ্গে সম্পর্কে জড়ানোর বিষয়টি আলোচনায় আসে।

যদিও রাকিবকে নিয়ে মাহি বলেছিলেন, ‘আমরা বন্ধু। শুধু বন্ধু নই, আমরা অনেক অনেক ভালো বন্ধু। ’ এখন শুধু সময়ের অপেক্ষা সব গুঞ্জনের জট খুলতে। দেখা যাক, ১৩ সেপ্টেম্বর মাহি তার প্রিয় বন্ধুর সঙ্গে সংসার সাজানোর বিষয়টি আনুষ্ঠানিক ঘোষণা দেন কিনা?

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মাহির নতুন জীবনের জন্য সাবেক স্বামীর শুভ কামনা

আপডেট সময় ১০:১৩:২৪ অপরাহ্ন, রবিবার, ১২ সেপ্টেম্বর ২০২১