ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাত মাস পর বাইডেন-শি জিনপিংয়ের ফোনালাপে যে কথা হলো

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

বিশ্বের দুই প্রতিদ্বন্দ্বী পরাক্রমশালী দেশের প্রেসিডেন্ট দীর্ঘ সাত মাস পর প্রথমবারের মতো কূটনৈতিক বিভিন্ন ইস্যুতে ফোনালাপ করেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টেলিফোনে কথা বলার বিষয়টি গতকাল বৃহস্পতিবার হোয়াইট হাউজের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউজের পক্ষ বাইডেন প্রশাসনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশের আগ্রহ, মূল্যবোধ এবং শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক নিয়ে তাদের কথা হয়েছে। এছাড়াও ফোনালাপে বাইডেন বলেছেন, যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়, প্রতিযোগিতার বৈচিত্র্যময় পরিবেশ এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্র এমন কোনো পরিস্থিতি চায় না, যেখানে আমরা অনিচ্ছাকৃত দ্বন্দ্বের সম্মুখীন হই।

বাণিজ্য যুদ্ধ, নৌ আধিপত্য বিস্তারসহ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক দিন দিন শীতল হচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস দক্ষিণ এশিয়া সফরের পর উত্তেজনা আরও বেড়ে যায়। যদিও চীনের সঙ্গে প্রতিযোগিতার সম্পর্ক চাইলেও কোনো দ্বন্দ্বে না জড়ানোর কথা সফরে এসে বলেছিলেন কমলা হ্যারিস। এবার দুই দেশের প্রধানদের টেলিফোন আলাপের পর বোঝা যাচ্ছে বৈশ্বিক পরিস্থিতিতে কিছুটা নমনীয় হতে যাচ্ছে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সাত মাস পর বাইডেন-শি জিনপিংয়ের ফোনালাপে যে কথা হলো

আপডেট সময় ০১:৩৪:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১