ঢাকা ১০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নর্থ মেসিডোনিয়ার হাসপাতালে আগুন, ১০ কোভিড রোগীর মৃত্যু

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

নর্থ মেসিডোনিয়ার কোভিড হাসপাতালে আগুনে অন্তত ১০ রোগীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবি ও ভিডিওতে দেখা যায়, তোতোভোর মূল সড়কের পাশে একটি ভবনে আগুন জ্বলতে দেখা যাচ্ছে এবং কালো ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ।

স্থানীয় সময় বুধবার এ আগুন এক ঘণ্টারও কম সময়ের মধ্যে দমকলকর্মীরা নিভিয়ে ফেলেন। স্বাস্থ্যমন্ত্রী ভেঙ্কো ফিলিপস সতর্ক করে দিয়ে বলেন, হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। টুইটারে তিনি লেখেন, এটি খুবই দুঃখের একটি দিন।

তিনি জানান, জরুরিভাবে বেশ কিছু রোগীকে রাজধানী স্কোপজের হাসপাতালে পাঠানো হয়েছে।ভেঙ্কো ফিলিপস আগুনকে ‘ভয়াবহ দুর্ঘটনা’ হিসেবে উল্লেখ করেন। তবে এ সম্পর্কে তিনি বিস্তারিত কিছু বলেননি।

আগুন লাগার সময় ওই হাসপাতালে কত রোগী চিকিৎসাধীন ছিলেন তা জানা যায়নি। এ অস্থায়ী হাসপাতালটি গত বছর করোনা রোগীদের জন্য উৎসর্গ করা হয়।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশটিতে ২০ লাখ মানুষের বসবাস। মেসিডোনিয়ায় এক লাখ ৮০ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ছয় হাজার ১৫৩ জনের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নর্থ মেসিডোনিয়ার হাসপাতালে আগুন, ১০ কোভিড রোগীর মৃত্যু

আপডেট সময় ১১:৫৭:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১