ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মা হারালেন অক্ষয় কুমার

আকাশ বিনোদন ডেস্ক : 

বলিউড অভিনেতা অক্ষয় কুমারের মা অরুণা ভাটিয়া মারা গেছেন। বুধবার (০৮ সেপ্টেম্বর) সকালে মুম্বাইয়ের হীরানন্দানি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

অক্ষয় কুমার নিজেই সামাজিক মাধ্যমে মা হারানোর দুঃসংবাদটি জানিয়েছেন।

টুইটারে অক্ষয় লেখেন, ‘তিনি আমার সবকিছু ছিলেন। অস্তিত্বের গভীরে আমি এক অসহ্য যন্ত্রণা অনুভব করছি। আজ সকালে আমার মা শ্রীমতি অরুণা ভাটিয়া পৃথিবীর মায়া ত্যাগ করেছেন এবং পরকালে আমার বাবার সাথে পুনরায় মিলিত হলেন। আমি ও আমার পরিবার কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আপনাদের প্রার্থনাকে সম্মান জানাই। ’

লন্ডনে ‘সিন্ড্রেলা’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় পার করছিলেন অক্ষয় কুমার। মায়ের অসুস্থতার খবর শুনে শুটিংয়ের শিডিউল বাতিল করেন সোমবার (৬ সেপ্টেম্বর) সেখান থেকে সরাসরি মুম্বাই ফিরে তিনি। মায়ের শেষ সময় পাশেই ছিলেন এই অভিনেতা।

ভারতীয় সংবাদ মাধ্যম জানায়, অক্ষয়ের মা অরুণা ভাটিয়াকে গত শুক্রবার (০৩ সেপ্টেম্বর) অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। তবে সোমবার অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। সেখানেই মৃত্যু হয়েছে তার।

অক্ষয় কুমারের মায়ের মৃত্যুতে শোক জানিয়েছেন তার সহকর্মী ও ভক্তরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

মা হারালেন অক্ষয় কুমার

আপডেট সময় ১১:১৪:০৮ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১