ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হিরো আলমকে নিয়ে নেটমাধ্যমে মস্করা রুদ্রনীলের

আকাশ নিউজ ডেস্ক:  

বেশ কিছু দিন ধরে ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে ঘুরে ফিরে আসছে একটি অচেনা ভাষারগান। সে গানের অর্থ না বুঝলেও সুরে বুঁদ সবাই। ‘মানিকে মাগে হিতে’ শিরোনামের সেই গান গেয়েছেন শ্রীলঙ্কার শিল্পী ইওহানি ডি’সিলভা। পরবর্তী এই গানের ভিন্ন ভিন্ন ভার্সনও করেছেন কেউ কেউ।

হিরো আলমের গানের সমালোচনা সত্ত্বেও নিজের মতো করে এই গানটির একটি ভিডিও ছেড়েছেন তিনি। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় মিশ্রপ্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিষয়টি নিয়ে এবার রসিকতা করলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষও। নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন তিনি।

সেখানে দেখা যাচ্ছে, গিটার বাজিয়ে ‘মানিকে মাগে হিতে’ গানটি গাইছেন শ্রীলঙ্কার ইওহানি। ঠিক তার পরেই সেই একই গান নিজের মতো করে স্টুডিয়োতে গাইছেন হিরো আলম। কিন্তু ইওহানির গানের সঙ্গে তাল রাখতে পারছেন না হিরো আলম। জনপ্রিয় এই গানের কথা বা সুর, কোনওটিই যেন ঠিক করে রপ্ত করতে পারেননি তিনি। তা নিয়েই মস্করা করেছেন রুদ্রনীল।

সেই ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, ‘মানিকে মাগে হিতে সঙ্গীত প্রশিক্ষণ কেন্দ্র।’ অভিনেতা বুঝিয়ে দিয়েছেন, ইওহানি শিক্ষিকা এবং তার ছাত্র হিরো আলম। আসলে এটি দু’টি পৃথক ভিডিও’র কোলাজ। ভিডিও দেখে মনে হচ্ছে যেন, ইওহানির গান শুনে বাধ্য ছাত্রের মতো নিজেও গাওয়ার চেষ্টা করছেন হিরো আলম। কিন্তু শেষমেশ সফল না হয়ে একটি দুঃখের গান ধরেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হিরো আলমকে নিয়ে নেটমাধ্যমে মস্করা রুদ্রনীলের

আপডেট সময় ১০:৫৮:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১