ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

অন্যের জীবন বাঁচাতে গিয়ে রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভ মারা গেছেন। এক প্রশিক্ষণ চলাকালীন সময় এই ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

এক বিবৃতিতে রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রণালয় জানিয়েছে, ৫৫ বছর বয়সী ইয়েভজেনি জিনিচেভ রাশিয়ার রাজধানী মস্কো থেকে ২৯শ কিলোমিটার দূরের আর্কটিক নরিলস্ক অঞ্চলে বড় ধরনের মহড়া পর্যবেক্ষণে ছিলেন। নতুন নির্মিত একটি ফায়ার স্টেশনে ভ্রমণ করছিলেন তিনি।

বিবৃতিতে আরও বলা হয়, আন্তঃবিভাগ অনুশীলনের সময় কোনো একজনের জীবন বাঁচাতে গিয়ে ইমার্জেন্সি পরিস্থতি বিষয়ক মন্ত্রী ইয়েভজেনি জিনিচেভের করুণ মৃত্যু হয়।

এদিকে রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘আরটি’ এর চিফ এডিটর মার্গারিটা সাইমনিয়ন বলেন, পানিতে পড়ে যাওয়া একজন ক্যামেরাম্যানকে বাঁচাতে গিয়ে জিনিচেভ মৃত্যুবরণ করেন।

এক টুইট বার্তায় আরটির চিফ বলেন, সেখানে অসংখ্য প্রত্যক্ষদর্শী ছিলেন। কিন্তু কেউ বলতে পারছেন না কী ঘটেছিল। এক ব্যক্তি পানিতে পড়ে যাওয়ার পর মন্ত্রী জিনিচেভ তাকে বাঁচাতে পানিতে লাফ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি একটি পাথরের ওপর পড়েন।

জিনিচেভ ২০১৮ সাল থেকে রাশিয়ার ইমার্জেন্সি পরিস্থিতির মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইবেরিয়ায় আগুনে ৬০ জনের বেশি নিহত হলে তার পূর্বসূরি পদত্যাগ করেন। এরপর তিনি মন্ত্রী হন। জিনিচেভ সাবেক কেজিবি কর্মকর্তা ছিলেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তার দায়িত্বও পালন করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

অন্যের জীবন বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন রাশিয়ার ইমার্জেন্সি মন্ত্রী

আপডেট সময় ০৫:৩৭:৫২ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১