ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে গড়ে উঠেছে সশস্ত্র বাহিনী: প্রধানমন্ত্রী মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলার থেকে উদ্ধার ২৮ যাত্রী সংসদ অধিবেশনে আজ পোশাকশিল্প ও দ্রব্যমূল্য নিয়ে আলোচনা তৃতীয় টার্মিনাল পরিচালনার চূড়ান্ত সিদ্ধান্ত আজ: বেবিচকের জরুরি সভা প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর

টিকার এসএমএস-এর অপেক্ষায় ২ কোটি মানুষ!

আকাশ জাতীয় ডেস্ক: 

সুরক্ষা অ্যাপে নিবন্ধন করেও যারা দীর্ঘ সময় অপেক্ষা করছেন এসএমএস পেয়ে করোনা ভাইরাসের টিকা নেওয়ার জন্য, তারা শীঘ্রই আশার বাণী শুনতে পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুর ২টায় স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র ও পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. নাজমুল ইসলাম ভার্চু্যয়াল বুলেটিনে এ তথ্য জানান।

ডা. নাজমুল ইসলাম বলেন, এরমধ্যে টিকার জন্য নিবন্ধনের সংখ্যা চার কোটি ছুঁই ছুঁই। এ পর্যন্ত দেশে প্রথম ডোজ গ্রহণ করেছেন ১ কোটি ৯৮ লক্ষ ৪১ হাজার ২৯২ জন। দ্বিতীয় ডোজ সমাপ্ত করেছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন।

রেজিস্ট্রেশন করে দীর্ঘ সময় পরেও টিকা নেওয়া জন্য এসএমএমএস না পাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভিন্ন টিকাদান কেন্দ্রের যে ধারণ ক্ষমতা, তার থেকে অনেক বেশি টিকা নেওয়ার জন্য নিবন্ধন করা হয়েছে। আমরা চেষ্টা করছি সেগুলোর সমাধান করতে, কিন্তু বাস্তবতা হচ্ছে, একটি টিকাদান কেন্দ্রে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ টিকা দেওয়া যায়। তার থেকে বেশি টিকা দিতে গেলে হয়তো আমাদেরকে অনেক ক্ষেত্রেই আপোষ করতে হবে, সেখানে স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও রয়েছে। সেগুলো আমরা সমাধানের চেষ্টা করছি, আশা করছি এই বিষয়ে সহসাই আশার বাণী শোনাতে পারবো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

টিকার এসএমএস-এর অপেক্ষায় ২ কোটি মানুষ!

আপডেট সময় ০৫:১২:৫৭ অপরাহ্ন, বুধবার, ৮ সেপ্টেম্বর ২০২১