ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘এত সাহস কার’ গান শেয়ার করে আলোচনায় পরীমনি

আকাশ বিনোদন ডেস্ক :  

পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক নচিকেতার গানের দুটো লাইন নিজের সোশ্যাল মিডিয়ার দেওয়ালে শেয়ার করেছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি।

নিজের ভেরিফায়েড ফেসবুকে নচিকেতার ২০১৭ সালের গান ‘এত সাহস কার’ শিরোনামের গানটি পোস্ট করেন তিনি।

বোঝা যাচ্ছে, গানের কথাতেই তিনি খুঁজে পেয়েছেন লড়াই করার রসদ। সে গানে শিল্পী বলেছেন, ‘তোমার মন খারাপের কারণটা কে, এত সাহস কার?…. তাকে আকাশ থেকে এই মাটিতে নামানো দরকার।’

এদিকে পরীমনির ‘এত সাহস কার’ গান শেয়ার করার বিষয়টি নজরে এসেছে নচিকেতার।

এ বিষয়ে নচিকেতা আনন্দবাজারকে জানান, আমার ব্যক্তিগতভাবে পরীমনিকে ভালো লাগে। ভীষণ সাহসী। যেটা বলা উচিত সেটা সবার সামনে বলার ক্ষমতা আছে তার। যেভাবে নিজের দেশের পুঁজিবাদের বিরুদ্ধে মুখ খুলেছেন, তা খুব একটা সহজ নয়। আমি জানি তিনি আমার গান শোনেন। পছন্দও করেন। আমি পরীমনির অনুপ্রেরণা জেনে ভালো লাগছে।’

গত ৪ আগস্ট রাতে পরীমনির বনানীর বাসায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। সেখান থেকে বিপুল পরিমাণ বিদেশি মদ, মদের বোতলসহ অন্যান্য মাদকদ্রব্য জব্দের দাবি করে বাহিনীটি।

পরের দিন পরীমনিকে আটকের কারণ জানানোর পাশাপাশি বনানী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করে র‌্যাব। ওই দিনই এই অভিনেত্রীকে আদালতে তোলা হলে চার দিনের রিমান্ডে পাঠানো হয়। পরে আরও দুই দফায় মোট তিন দিনের রিমান্ডে নিয়ে পরীমনিকে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।

রিমান্ড শেষে পরীমনিকে রাখা হয় কাশিমপুর কারাগারে। ৩১ আগস্ট জামিন হয় পরীমনির। ১ সেপ্টেম্বর কারামুক্ত হয়ে বানানীর বাসায় ফেরেন তিনি। সেখানেই আছেন এখন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

‘এত সাহস কার’ গান শেয়ার করে আলোচনায় পরীমনি

আপডেট সময় ১০:৫০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১