ঢাকা ০৮:২১ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার সতর্ক করে দিয়ে বলেছেন, পশ্চিমা দেশগুলোতে এখনও বড় ধরনের সন্ত্রাসী হামলা চালাতে পারে চরমপন্থি ইসলামিস্ট গ্রুপগুলো। তবে এখন তারা হামলা চালাবে জৈব-সন্ত্রাসবাদের মাধ্যমে।

৯/১১ সন্ত্রাসী হামলার ২০ বছর পূর্তিকে সামনে রেখে এ মন্তব্য করেন ব্লেয়ার। খবর আরব নিউজের।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের ভয়াবহতম ওই হামলায় প্রায় তিন হাজার মানুষ নিহত হয়েছিল। সেই সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন ব্লেয়ার।

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ইসলামিস্ট সন্ত্রাসবাদ এখনও একটি বড় হুমকি। কিন্তু গত দুই বছরের ঘটনাবলি দিয়ে প্রভাবিত হয়ে ভিন্নভাবে হামলা চালাতে পারে তারা।

‘সন্ত্রাসী হামলা কমে এলেও ইসলামি মতাদর্শ এবং সহিংসতা উভয় দিক থেকেই সন্ত্রাসবাদ একটি প্রধান সারির নিরাপত্তা হুমকি। যদি এটাকে এমনিই ছেড়ে দেওয়া হয়, তা হলে আমরা বহুদূরে থেকেও হামলার শিকার হব, যা ৯/১১-র সময় দেখেছি।’

সাবেক এই ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, কোভিড-১৯ আমাদের প্রাণঘাতী জীবাণুর ব্যাপারে শিখিয়েছে। জৈব-সন্ত্রাস একটা সময় বৈজ্ঞানিক কল্পকাহিনি মনে হতো কিন্তু এখন থেকেই ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া বুদ্ধিমানের মতো কাজ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসলামকে এখনও পশ্চিমা বিশ্বের জন্য বড় হুমকি ভাবেন ব্লেয়ার

আপডেট সময় ০৫:২৮:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১