ঢাকা ০৪:১২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

নির্বাচনি প্রচার শেষে ফেরার পথে বিক্ষোভকারীদের রোষানলে পড়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এ সময় তার দিকে পাথর ছোড়া হয়।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, একটি বিয়ার কারখানা পরিদর্শন শেষে বাসে ফেরার সময় ছোট পাথরে আক্রান্ত হন ট্রুডো। তবে তিনি আহত হননি।

অন্টারিওর লন্ডনে প্রচারের সময় পাথর হামলার মুখে পড়েন কানাডার প্রধানমন্ত্রী। পাথরটি কাঁধে আঘাত করেছে বলে জানান তিনি। একে ২০১৬ সালের একটি ঘটনার সঙ্গেও তুলনা করেন, তখন এক নারী তার দিক কুমড়ার বিচি ছুড়ে মেরেছিল।

এ সময় মিডিয়ার বাসে থাকা দুই ব্যক্তির গায়েও পাথর আঘাত করে। তবে তারা আহত হননি।

লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করবে, এ আশায় গত মাসের মাঝামাঝিতে উপনির্বাচনের ডাক দিয়েছেন ট্রুডো। কিন্তু কোভিড ভ্যাকসিন ও অন্যান্য বিধিনিষেধের বিরুদ্ধে আন্দোলনের কারণে তার প্রচার বাধাগ্রস্ত হচ্ছে।

মাত্র এক সপ্তাহ আগে বিক্ষোভকারীদের হামলার কারণে ট্রুডো একটি নির্বাচনি র্যা লি বন্ধ করতে বাধ্য হয়েছিলেন। এ ঘটনার নিন্দা করেছেন বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা এরিন ও’টুল। তিনি একে ‘জঘন্য’ বলে বর্ণনা করেন।

২০ সেপ্টেম্বরের নির্বাচন ঘিরে ট্রুডোর ভ্যাকসিন পরিকল্পনার অন্যতম একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে। গত মাসের এক ঘোষণায় অক্টোবরের শেষ নাগাদ সরকারি কর্মীদের টিকাদান বাধ্যতামূলক করা হয়। নইলে চাকরি হারাতে হবে তাদের। এমনকি বাণিজ্যিক বিমান, জাহাজ ও আন্তঃপ্রদেশ ট্রেনের যাত্রীদের টিকা নিতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ট্রুডোকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ

আপডেট সময় ০৫:১৫:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১