ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিস্থিতি বুঝে নভেম্বর বা ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা

আকাশ জাতীয় ডেস্ক:  

করোনা সংক্রমণের পরিস্থিতি স্বাভাবিক হলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে প্রাথমিক সমাপনী পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন।

সোমবার (৬ সেপ্টেম্বর) সচিবালয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব গোলাম মো. হাসিবুল আলম উপস্থিত ছিলেন।

সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা প্রতিদিন স্কুলে যাবে, তাহলে কী প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, অবশ্যই।

পরীক্ষা হলে পুরো সিলেবাসে না কাস্টমাইজ সিলেবাসে হবে- প্রশ্নে তিনি বলেন, কাস্টমাইজ সিলেবাসে হবে। আমরা সিলেবাস দিয়ে দিয়েছি। পরিস্থিতি বিবেচনা করে, পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা নভেম্বরের শেষে বা ডিসেম্বরের প্রথম সপ্তাহে পরীক্ষা নেব। পরিস্থিতি বিশ্লেষণ করে যদি ছয়টি বিষয়ে নিতে পারি তাহলে নেব। আমাদের রিকভারি পরিকল্পনা করা আছে। আমরা আগে স্কুলগুলো খুলে দেই। দেখি কি হয় না হয়।

প্রতিমন্ত্রী বলেন, স্কুলে বার্ষিক পরীক্ষাগুলোও হবে। সশরীরে ক্লাস হলেও ওয়ার্কশিট চলবে।

স্কুলগুলো কী খোলার প্রস্তুতি নিতে পেরেছে, আপনাদের কাছে কী কোনো রিপোর্ট আছে- প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, জ্বি আছে। আমরা স্কুলে টাকা দেই। সেই টাকা দিয়ে কিনতে বলেছি। গতকালও মিটিং করে নির্দেশ দিয়ে দিয়েছি।

Tag :
আপলোডকারীর তথ্য

দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

পরিস্থিতি বুঝে নভেম্বর বা ডিসেম্বরে প্রাথমিক সমাপনী পরীক্ষা

আপডেট সময় ০২:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৬ সেপ্টেম্বর ২০২১