ঢাকা ১০:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

আকাশ বিনোদন ডেস্ক : 

কারামুক্তির পর চিত্রনায়িকা পরীমনিকে দেখতে তার বাসায় গিয়ে স্বর্ণের পায়েল উপহার পেয়েছেন এক অভিনেত্রী। সেই অভিনেত্রীর নাম রাজ রিপা।

গত বৃহস্পতিবার পরীমনিকে দেখতে তার বাসায় যান চিত্রনায়িকা রাজ রিপা। সেখানে পরীমনির ভালোবাসা ও আপ্যায়নে মুগ্ধ হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

একটি গণমাধ্যমের কাছে অভিনেত্রী রিপা বলেন, একটা মানুষ এত মিষ্টি হয় কীভাবে। তিনি আমাকে যেভাবে সম্মান জানালেন, আপ্যায়ন করলেন, আমি মুগ্ধ হয়ে গেছি।

এর আগে কখনও পরীমনির সঙ্গে দেখা হয়নি বলেও জানান রাজ রিপা। তবে পরীর প্রতি ভালোবাসা থেকে তিনি তার মুক্তির জন্য শাহবাগের মানবন্ধনে অংশ নিয়েছিলেন। পরীমনি মুক্তি পেলে তার সঙ্গে দেখা করবেন বলেও মনস্থির করেছিলেন।

উল্লেখ্য, জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন অভিনেত্রী রাজ রিপা। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন তিনি। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে ক্যারিয়ার গড়েছেন চলচ্চিত্রে।

‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এছাড়া রাজ রিপা অভিনয় করেছেন ইফতেখার চৌধুরী পরিচালিত ‘মুক্তি’ সিনেমায়। যেখানে তার বিপরীতে আছেন সাতজন নায়ক। সিনেমাটি রয়েছে মুক্তির অপেক্ষায়।

প্রসঙ্গত, মাদক মামলায় টানা ২৭ দিন থানা ও কারাগারে থাকার পর ১ সেপ্টেম্বর জামিনে মুক্তি পান পরীমনি। এরপর থেকে অনেকেই তার সঙ্গে দেখা করতে তার বনানীর বাসায় যাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পরীমনিকে দেখতে গিয়ে ‘স্বর্ণের পায়েল’ পেলেন যে অভিনেত্রী

আপডেট সময় ১১:৫২:১২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১