ঢাকা ০৩:২১ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে: এরশাদ

অাকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, আমার মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে। সু চি বলেছেন তারা বেছে বেছে কিছু রোহিঙ্গা নেবেন। কিন্তু তাদের তো কোনো পরিচয়পত্র নেই, ভিসাও নেই। কিভাবে রোহিঙ্গাদের ফেতর নেবে। এটা মিয়ানমার সরকারের ভাওতাবাজি। এর ভার আমাদেরকেই বহন করতে হবে।

আসন্ন রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে পাঁচ দিনের সফরে রংপুরে আসেন এরশাদ। আজ রবিবার সকালে নগরীর দর্শনা এলাকায় তার নিজ বাসভবন পল্লী নিবাসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এরশাদ বলেন, জাতীয় পার্টির প্রার্থীর নাম অনেক আগেই ঘোষণা করা হয়েছে। সে কাজ করছে। মূলত নিজের ও মেয়র প্রার্থীর পক্ষে প্রচারণা চালাতে এবার রংপুর এসেছি।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে নগরীর দর্শনা এলাকায় নিজ বাসভবনে তিনি পৌঁছালে দলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে স্বাগত জানান। এ সময় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা, জেলা জাপার আহ্বায়ক মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসিরসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মনে হয় না মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরিয়ে নেবে: এরশাদ

আপডেট সময় ০১:৫২:২৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭