ঢাকা ০৪:২২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

সৌদি ও মিশরের সমালোচনা করবেন না, বাইডেনকে ইসরায়েলের হুঁশিয়ারি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে সৌদি আরব এবং মিশর সরকারের সমালোচনা না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনকে সতর্ক করে দিয়েছে ইসরায়েলের কর্মকর্তারা।

ইসরায়েলি কর্মকর্তারা মনে করছেন, আরব এই দুটি দেশের মানবাধিকার ইস্যুতে বাইডেন প্রশাসন যদি সমালোচনা করে তাহলে তারা ইরান-রাশিয়া এবং চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করার উদ্যোগ নেবে। খবর টাইমস অব ইসরায়েলের।

জো বাইডেন ক্ষমতায় আসার পর প্রথমদিকে সৌদি আরব এবং মিশরের মতো দেশগুলোর বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করেছিলেন। কিন্তু পরবর্তীতে জাতীয় স্বার্থের দোহাই দিয়ে রিয়াদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষা করে চলেছে ওয়াশিংটন।

প্রতিবেদনে বলা হয়েছে, জো বাইডেনের কঠোর অবস্থান এবং সমালোচনার কারণে ইসরায়েলি কর্মকর্তারা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন যে, এসব দেশ ইরান রাশিয়া এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে উঠতে পারে। মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আস-সিসি এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ইসরায়েল সম্পর্ক করতে চায় কিন্তু বাইডেনের সমালোচনার কারণে সে উদ্যোগ বাধাগ্রস্ত হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি সূত্র জানিয়েছে, বিভিন্ন সময় ইসরায়েল তার উদ্বেগের কথা নানা চ্যানেলে আমেরিকোকে জানিয়েছে। এরপর মিশর ও সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রক্ষার ঘোষণা দেন জো বাইডেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি ও মিশরের সমালোচনা করবেন না, বাইডেনকে ইসরায়েলের হুঁশিয়ারি

আপডেট সময় ০১:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১