ঢাকা ০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এসপি তোর ‘গদি’ ভেঙে দেওয়া হবে: কাদের মির্জা

আকাশ জাতীয় ডেস্ক:  

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা তার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের পর ক্ষিপ্ত হয়ে নোয়াখালী জেলা পুলিশ সুপারকে (এসপি) উদ্দেশ করে বলেন, এসপি তোর ‘গদি’ ভেঙে দেওয়া হবে। নোয়াখালী থেকে যেন সম্মান নিয়ে না যেতে পারিস সেই ব্যবস্থা করা হবে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে ফেসবুক লাইভে এসে এমন হুমকি দেন তিনি।

কাদের মির্জা নোয়াখালীর পুলিশ সুপারকে উদ্দেশ করে আরও বলেন, কাকে ভয় দেখাস? ১৯৮২ সাল থেকে জেল খাটছি। তোর কত বড় সাহস। তোর গুণ্ডা ওসিকে লাগিয়ে আজকে কোম্পানীগঞ্জে নৈরাজ্য সৃষ্টি করছিস। কী করবি, গ্রেফতার করবি? তোর কাছে অস্ত্র আছে, আমাদের কাছে লাঠি আছে। প্রতিহত করা হবে। অস্ত্র ছেড়ে আয় দেখি কি করতে পারিস? কার হুকুমে তুই গতকাল আমার এবং আমার দুই কর্মীর ছবি এখানে ওসির কাছে পাঠিয়েছিস? আমাদের গ্রেফতার করার জন্য, এ সাহস তোকে কে দিয়েছে?

কাদের মির্জা আরও বলেন, রাজনীতি নীতি-আদর্শ সব বিলীন হতে চলেছে। জাতীয় থেকে তৃণমূল পর্যন্ত রাজনৈতিক আদর্শ বলে কিছুই নেই। অপরাজনীতির কারণে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরও আমার দলীয় নেতাকর্মীদের নির্যাতনের শিকার হতে হচ্ছে।

এদিকে, বিকালে কাদের মির্জা তার অনুসারী নাজিম উদ্দিন বাদলকে গ্রেফতারের প্রতিবাদে বসুরহাট পৌরহলে প্রতিবাদ সভা শেষে বসুরহাট বাজারে তার মুক্তির দাবিতে মিছিল করেন। এ সময় ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে এদিক-সেদিক ছোটাছুটি করেন। এ সময় কিছু সময়ের জন্য বসুরহাট বাজারে স্থবিরতা নেমে আসে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এসপি তোর ‘গদি’ ভেঙে দেওয়া হবে: কাদের মির্জা

আপডেট সময় ০৯:৩২:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১