ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

রশিদ-নবীদের ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

আকাশ স্পোর্টস ডেস্ক: 

তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ক্রিকেট নিয়ে অনিশ্চয়তা থাকলেও এখন তা অনেকটাই কেটে গেছে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিপক্ষে আফগানিস্তান ক্রিকেট দলকে সিরিজ খেলার অনুমতি দিয়েছে তালেবান।

আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) সিইও হামিদ শিনওয়ারি বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘তালেবানরা ক্রিকেট ভালোবাসে। ক্রিকেট সিরিজগুলো সিডিউল অনুযায়ী চলছে। প্রশাসনের উধ্বর্তন লোকদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তারা অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ খেলার ব্যাপারে সমর্থন জানিয়েছে। ’

চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে দুবাইয়ে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করবেন রশিদ-নবীরা। শিনওয়ারি জানান, বিশ্বকাপকে সামনে রেখে ক্রিকেটের উন্নতির জন্য সর্বোচ্চ চেষ্টা করবে তালেবান।

এসিবির সিইও বলেন ‘তালেবান ক্রিকেটকে সমর্থন করে। আমরা তাদের থেকে সবুজ সংকেত পেয়েছি। ক্রিকেট প্রেমীদের জন্য এটি ভালো সংবাদ যে, তারা (তালেবান) ক্রিকেটকে সমর্থন করে যাবে। এটিই সবচেয়ে বড় বিষয়। ’

এদিকে চলতি মাসের শেষদিকে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এ বিষয়টিও নিশ্চিত করেন হামিদ শিনওয়ারি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রশিদ-নবীদের ক্রিকেট খেলার অনুমতি দিল তালেবান

আপডেট সময় ০৮:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১